বিবর্তন ডেস্ক ● করোনাভাইরাসের কারণে কার্যত লকডাউনে থাকা ঢাকা মহানগরীতে মহল্লায় অবস্থিত নিত্যপণ্যের দোকান খোলা রাখার সময়সীমা বাড়াল ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রমজানে মানুষের সুবিধার্থে এখন প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ২টার পরিবর্তে বিকাল ৪টা পর্যন্ত এসব দোকান খোলা রাখা যাবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এখন থেকে নগরবাসী বিকাল ৪টা পর্যন্ত প্রয়োজনীয় পণ্যদ্রব্য ক্রয় করতে পারবেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রাজধানীর বিভিন্ন এলাকার স্বীকৃত কাঁচাবাজার ও সুপার শপগুলো আগের মতো প্রতিদিন সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না। সেগুলো প্রয়োজনে ২৪ ঘণ্টাই খোলা রাখা যাবে।





Users Today : 54
Views Today : 62
Total views : 189227
