• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
রবিবার, আগস্ট ২, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ভারতের পশ্চিমবঙ্গে বিপর্যয়ে বিজেপি’তে ক্ষোভ

Admin by Admin
মে ২, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
ভারতের পশ্চিমবঙ্গে বিপর্যয়ে বিজেপি’তে ক্ষোভ
0
SHARES
76
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ► বিশ্বকাপ ফুটবল ও বাংলাদেশ : বিনোদনের পরিবর্তে মৃত্যু কেন? ◄ মোজাহিদ হোসেন

চালের ভাণ্ডার নওগাঁয় কেজিতে ৯০ টাকা বেড়েছে সুগন্ধি আতপ চালের দাম

মুক্তকথা ► নিজের জায়গায় নতুন আইনে নিজেই অবৈধ ◄ ডা. অলোক মজুমদার

বিভাগীয় সম্পাদক ■ ভারতের পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনের ভোটে বাংলা দখলের লড়াইয়ে আক্ষরিক অর্থেই বিপর্যয় হয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি)। এমন পরিস্থিতির জন্য কেন্দ্রীয় নেতৃত্বের দিকে আঙুল তুলতে শুরু করেছেন রাজ্য বিজেপি নেতাদের একাংশ। খবর দৈনিক আনন্দবাজার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহের নাম না নিলেও রাজ্যের এক শীর্ষ নেতা বলেছেন, যারা সেনাপতি হয়েছিলেন, জিতলে তারা কৃতিত্ব নিতেন। তাদেরকে এখন হারের দায়ও নিতে হবে।
পশ্চিমবঙ্গে নির্বাচনের শুরুতে এবার ‘২০০ পার’ স্লোগান নিয়ে মাঠে নেমেছিল বিজেপি। কিন্তু ভোট গণনার প্রথম পর্বেই সেই স্লোগানের বদলে বিজেপি ১০০ আসন পার হওয়া নিয়ে ভাবনায় পড়েছে। এবার প্রথম থেকেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দায়িত্ব রাজ্যের হাত থেকে নিয়ে নিয়েছিল কেন্দ্রীয় নেতৃত্ব। এলাকাভেদে দলের অবস্থা দেখভাল করার দায়িত্ব দেওয়া হয়েছিল কেন্দ্রীয় পাঁচ নেতাকে। এরপর অবিরাম একের পর এক নানা কর্মসূচি পালন করতে গিয়ে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যে সাংগঠনিক কাজে জোর দিতে পারেনি বলে তখনই পশ্চিমবঙ্গ বিজেপি’র অনেক নেতা অভিযোগ করেছিলেন।
রবিবার ফলের প্রাথমিক ধারণা মেলার পর সেই নেতারা আরও স্পষ্ট করে একই অভিযোগ তুলছেন। এমন আলোচনাও শুরু হয়েছে যে, অনেক জায়গাতেই দলের পুরোনো নেতা, কর্মীদের ওপর ভরসা না রেখে নবাগতদের অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে।
রাজ্যে বিজেপি-র এক নেতার কথায়, ‘‘প্রার্থী ঠিক করার ক্ষেত্রেও রাজ্য নেতাদের কথা অনেক সময়ই শোনা হয়নি। তাতে নিচুস্তরের কর্মীদের মনোবল ভাঙা হয়েছিল। সমর্থকদের মনোবলও যে ভেঙে গিয়েছিল তাও এখন স্পষ্ট।”
ক’দিন আগেও বাংলায় নতুন সরকার আসা নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি’র স্বপ্নভঙ্গের কারণ সম্পর্কে রাজ্য বিজেপি’র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী বলছেন, “হয়ত বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দ করেন।”
এবারের নির্বাচনে আরেকটি বিষয়ও পরিষ্কার হয়েছে যে, পশ্চিমবঙ্গের হিন্দুরা কেবল হিন্দুত্ববাদী দল বিজেপি’কে ভোট দেয়নি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের মতো হিন্দু বাঙালিরা এবার বিজেপি’কে ঢেলে ভোট দিলে দলটি অনেকটাই এগিয়ে থাকত। কিন্তু ২০১৯ সালের সেই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি এবার ব্যর্থ করে দিয়েছে বাঙালি হিন্দুরা। যদিও রাজনীতি বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, কিছু হিন্দু ভোট বিজেপি পেয়েছে। মেরুকরণের সেই রাজনীতি একেবারে বৃথা যায়নি। তবে হিন্দুদের একটা বড়ো অংশ যে এবার তৃণমূলকে ভোট দিয়েছে সেটাও তারা স্বীকার করছেন।
এবারের নির্বাচনে দুই প্রধান প্রতিপক্ষই তৃণমূল আর বিজেপি। তৃণমূলকে হঠাতে বিজেপি মরিয়া ছিল। গত কয়েকমাসে বাংলায় বারবার সফর করাসহ তৃণমূলের বিশিষ্ট নেতাদের দলে টেনে বিজেপি নেতারা কার্যত জোড়াফুল শিবিরকে চাপে রাখার কৌশল নিয়েছিলেন, এমনটাই ধারণা পর্যবেক্ষকদের। কিন্তু, সকল চেষ্টা ব্যর্থ হয়েছে, বাংলায় তিন অঙ্ক পার করতে পারেনি বিজেপি শিবির।

Previous Post

করোনা সংক্রমণে আরও ৬৯ মৃত্যু, নতুন শনাক্ত ১৩৫৯

Next Post

ঈদ উপলক্ষে প্রবাসী আয়ে রেকর্ড

Admin

Admin

Next Post
ঈদ উপলক্ষে প্রবাসী আয়ে রেকর্ড

ঈদ উপলক্ষে প্রবাসী আয়ে রেকর্ড

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 1 7 0 1
Users Today : 27
Views Today : 50
Total views : 184354
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In