• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, মে ৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

‘বিপজ্জনকদের’ তালিকা প্রস্তুত

Admin by Admin
ডিসেম্বর ১৫, ২০১৮
in Uncategorized
0 0
0
শরিকরা শেখ হাসিনার সিদ্ধান্তের দিকে তাকিয়ে

A Bangladeshi woman casts her vote at a polling station in Dhaka, Bangladesh, Sunday, Jan. 5, 2014. Police fired at protesters and more than 100 polling stations were torched in Sunday’s general elections marred by violence and a boycott by the opposition, which dismissed the polls as a farce. (AP Photo/Rajesh Kumar Singh)

0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

ধর্ম-দর্শন ● পঞ্চাশত্তমীর পর্ব ও পবিত্র আত্মার অবতরণ ○ পাস্টর কিশোর তালুকদার

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

শুরু হয়ে গেছে তালিকায় অন্তর্ভুক্তদের গ্রেপ্তারে অভিযান। ২০ ডিসেম্বর থেকে এ অভিযান আরও জোরদার করতে মাঠ পুলিশকে নির্দেশ দিয়েছে সদর দপ্তর। নির্বাচন কমিশনকে সহায়তা করতেই এ তালিকা এবং এরই ধারাবাহিকতায় অভিযান, জানিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তা।

সূত্রমতে, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনের আগে-পরে দেশজুড়ে যে সহিংসতার ঘটনা ঘটেছিল, এবারের তালিকা প্রণয়নে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েছে পুলিশ। তখন যারা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং ভোটকেন্দ্রে হামলা-অগ্নিসংযোগে লিপ্ত ছিলেন, তাদের দিকে এবারও নজর রাখা হচ্ছে।

তাদেরও আসন্ন ভোটের ক্ষেত্রে বিপজ্জনক ব্যক্তি হিসেবে দেখছে পুলিশ। ২০১৪ সালে নাশকতার মামলায় আসামিদের মধ্যে যারা গ্রেপ্তার হয়েছিলেন, তাদের বেশিরভাগই পরবর্তী সময়ে জামিনে কারাগার থেকে বেরিয়ে যান। তাদের মধ্যে বর্তমানে অনেকের বিরুদ্ধেই আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তারা গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়ে আছেন বলে জানিয়েছে পুলিশের একাধিক সূত্র।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করতে যেমন দরকার, তেমন নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে যা কিছু প্রয়োজন, পুলিশ তা-ই করবে এবং তা অবশ্যই আইনের মধ্যে থেকে। যেখানেই আইনের ব্যত্যয় ঘটবে, সেখানেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জননিরাপত্তার স্বার্থে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে।

একাধিক সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বরের নির্বাচন সামনে রেখে ইতোমধ্যে আসনভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে পুলিশ। এ পরিকল্পনার অংশ হিসেবেই তৈরি করা হয়েছে ভোটের জন্য বিপজ্জনক ব্যক্তিদের তালিকা। তালিকায় যেন কোনো ধরনের নিরপরাধ ব্যক্তি অন্তর্ভুক্ত না হয়, এ জন্য একাধিক সোর্স থেকে যাচাই-বাছাই করা হয়েছে। এ নিয়ে মাঠ পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে পুলিশ সদর দপ্তর। এ ছাড়া সারাদেশকে ৮ অঞ্চলে ভাগ করে যে ৮ পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারাও যোগাযোগ রাখছেন মাঠ পুলিশের সঙ্গে। ইতোমধ্যে আসনভিত্তিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকাও প্রণয়ন করেছে পুলিশ। এসব কেন্দ্রের নিরাপত্তায় বাড়তি নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পুলিশের কাছে গোয়েন্দা তথ্য রয়েছে, হঠাৎ নির্বাচন বানচাল করতে দেশজুড়ে ব্যাপক নাশকতামূলক কর্মকা- চালানো হতে পারে। এ জন্য সারাদেশে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে বলে গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের বৈঠক থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ঘিরে দেশজুড়ে ব্যাপক নাশকতামূলক কর্মকা- ঘটে। এসব ঘটনায় সেই সময় নির্বাচন বয়কট করা বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ অবৈধ অস্ত্রধারী, সন্ত্রাসী ও বোমাবাজদের বিরুদ্ধে সাড়ে ৬ হাজার মামলা করা হয়। এসব মামলার আসামিদের অধিকাংশই এখন জামিনে আছেন। কেউ কেউ জামিন না নিয়ে শুরু থেকেই পলাতক। তাদের গ্রেপ্তারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

Previous Post

ড. কামালের বিরুদ্ধে আজ মানববন্ধনের ডাক দিয়েছে সাংবাদিকরা

Next Post

বিদ্রোহীরা ১৭ ডিসেম্বরের মধ্যে সরে না দাঁড়ালে ব্যবস্থা আ.লীগ

Admin

Admin

Next Post
বিদ্রোহীরা ১৭ ডিসেম্বরের মধ্যে সরে না দাঁড়ালে ব্যবস্থা আ.লীগ

বিদ্রোহীরা ১৭ ডিসেম্বরের মধ্যে সরে না দাঁড়ালে ব্যবস্থা আ.লীগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 6 2 6 1
Users Today : 41
Views Today : 48
Total views : 178010
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In