আজ শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবেআওয়ামী লীগের যু্গ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এ তথ্য জানান।
নানক বলেন, নির্বাচনের মাঠে আওয়ামী লীগ বা মহাজোটের প্রার্থীর বিরুদ্ধে যারা এখনও রয়েছেন তাদের ১৭ ডিসেম্বরের মধ্যে সরে দাঁড়াতে হবে। সরে দাঁড়ানোর বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাতে হবে।
নির্ধারিত এই সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কতজন রয়েছেন এ প্রশ্নে নানক বলেন, আওয়ামী লীগ বা মহাজোটের কোনো বিদ্রোহী প্রার্থী নাই। কিছু স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এটা দেড় ডজন নয় আরও অনেক কম।
বিএনপি ‘মিথ্যাচার’ করে সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করছে বলেও অভিযোগ করেন নানক। তিনি বলেন, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভীর অসংলগ্ন কথাবার্তা ও নির্লজ্জ মিথ্যাচার এমন পর্যায়ে পৌঁছেছে যে যা শুনলে স্বয়ং ইবলিশ শয়তানও লজ্জা পেতে পারে।
বিএনপির প্রার্থীদের প্রচারে বাধার অভিযোগের প্রতিক্রিয়ায় নানক বলেন, ‘এটা বিএনপির পুরানো অভ্যাস। তারা এই মিথ্যাচার নির্বাচনের দিন বিকেল ৫টা পর্যন্ত করবে।’




Users Today : 68
Views Today : 73
Total views : 182624
