• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, মে ১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

বগুড়া হচ্ছে দেশের ১৩তম সিটি করপোরেশন

বগুড়া হচ্ছে দেশের ১৩তম সিটি করপোরেশন

Admin by Admin
এপ্রিল ২৭, ২০২৫
in খবর, প্রচ্ছদ
0 0
0
বগুড়া হচ্ছে দেশের ১৩তম সিটি করপোরেশন
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

বিভাগীয় সম্পাদক ● বগুড়া পৌরসভাকে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে প্রতিষ্ঠা করতে গণবিজ্ঞপ্তি জারি হয়েছে। স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-২ শাখার নির্দেশনা অনুসারে পৌর এলাকার মৌজাগুলোর অন্তর্ভুক্ত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা করার লক্ষ্যে জেলা প্রশাসক হোসনা আফরোজা রবিবার এ গণবিজ্ঞপ্তি জারি করেন।
বগুড়া জেলা প্রশাসন সূত্র জানায়, ১৮৭৬ সালে বগুড়া পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ১৯৮১ সালে এই পৌরসভা প্রথম শ্রেণির মর্যাদা পায়। ২০০০ সালে এর আয়তন ছিল ১৪ দশমিক ৭৬ বর্গ কিলোমিটার। ২০০৪ সালে বর্ধিত করে ৬৯ দশমিক ৫৬ বর্গকিলোমিটার করা হয়। ২১টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভায় জনসংখ্যা প্রায় ১০ লাখ। বগুড়াবাসী উন্নয়নের স্বার্থে দীর্ঘদিন ধরে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের দাবি জানিয়ে আসছিলেন। ওই দাবির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক হোসনা আফরোজা গত ফেব্রুয়ারিতে জেলা প্রশাসক সম্মেলনে সিটি করপোরেশন প্রতিষ্ঠার প্রস্তাব দেন। সরকারের নীতিনির্ধারকরা এ বিষয়ে সম্মতি দিলে বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রক্রিয়া শুরু হয়।
সূত্রটি আরও জানায়, সিটি করপোরেশন প্রতিষ্ঠা বিধিমালা ২০১০-এর বিধি অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি, এলাকাবাসীর মতামত, আপত্তি নিষ্পত্তিমূলক চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য গত ১০ এপ্রিল স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষে স্থানীয় সরকার বিভাগ সিটি করপোরেশন-২ শাখা থেকে বগুড়া জেলা প্রশাসককে পত্র পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত চিঠির অনুলিপি পৌরসভার প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে দেওয়া হয়।
জেলা প্রশাসক গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, স্থানীয় সরকার সরকার বিভাগ, সিটি করপোরেশন-২ শাখার ১০ এপ্রিলের ৪৬.০০.০০০০.০৭১.১৮.১১৪.২০২৫.১৬৬ স্মারকের নির্দেশনা মোতাবেক স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা ২০১০-এর বিধি-৫-এর উপবিধি (২) অনুসারে বিদ্যমান বগুড়া পৌর এলাকার নিম্নবর্ণিত মৌজাগুলোর অন্তর্ভুক্ত এলাকা নিয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই গণবিজ্ঞপ্তি জারি করা হলো। এ বিষয়ে কারও কোনও মতামত বা আপত্তি থাকলে তা একই বিধিমালার ৫-এর উপবিধি (৪) মোতাবেক গণবিজ্ঞপ্তি প্রকাশের ৩০ দিনের মধ্যে নিম্ন স্বাক্ষরকারীর (জেলা প্রশাসক) কাছে দাখিলের জন্য অনুরোধ করা যাচ্ছে। ওই সময়ের পর কোনও মতামত বা আপত্তি গ্রহণ করা হবে না।
বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, ‘কোনো আপত্তি থাকলে তা ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর স্থানীয় সরকার বিভাগে প্রতিবেদন আকারে পাঠানো হবে। প্রতিবেদন পাওয়ার পর স্থানীয় সরকার বিভাগ যাচাই-বাছাই ও আইনগত দিক বিবেচনা করে বগুড়া সিটি করপোরেশন অধ্যাদেশ জারি করবে।’

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

Previous Post

ইস্টার সানডে—বিশেষ নিবন্ধ ~ ‘‘আমিই পুনরুত্থান ও জীবন’’ ● পাস্টর এ এম চৌধুরী

Next Post

বিশেষ নিবন্ধ ● উপমহাদেশে ইউনানী চিকিৎসা বিজ্ঞানের আগমন ও ক্রমবিকাশ ~ মোস্তফা কামাল

Admin

Admin

Next Post
বিশেষ নিবন্ধ ● উপমহাদেশে ইউনানী চিকিৎসা বিজ্ঞানের আগমন ও ক্রমবিকাশ ~ মোস্তফা কামাল

বিশেষ নিবন্ধ ● উপমহাদেশে ইউনানী চিকিৎসা বিজ্ঞানের আগমন ও ক্রমবিকাশ ~ মোস্তফা কামাল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 7 5 6
Users Today : 49
Views Today : 50
Total views : 177453
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In