• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের ঘোষণা আসছে

Admin by Admin
জুলাই ৩১, ২০১৯
in Uncategorized
0 0
1
পাঁচ শতাংশ প্রবৃদ্ধি ও বোনাসসহ জুলাই মাসের এমপিওর বিল প্রস্তুত
35
SHARES
136
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রাথমিক শিক্ষকদের গ্রেড পরিবর্তনের প্রস্তাবনা চূড়ান্ত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত প্রস্তাবনায় প্রধান শিক্ষকদের দশম গ্রেড ও সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

RelatedPosts

মুক্তকথা ● বিবেকের বিশ্লেষণ ■ ডা. অলোক মজুমদার

মাদ্রাসায় গ্রামীণ ফোনের করপোরেট নম্বর ব্যবহার ‘বাধ্যতামূলক’

স্মরণে ● কমরেড ইলা মিত্রের শততম জন্মজয়ন্তী এবং নাচোল বিদ্রোহ ○ মিথুশিলাক মুরমু

 

বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের সম্মানজনক গ্রেডে অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী, শিক্ষকদের নতুন গ্রেডে উন্নীত করার প্রস্তাবনা তৈরি হয়েছে। এটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে এখন উভয় মন্ত্রণালয় সভা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

প্রধান শিক্ষক পদটি দ্বিতীয় শ্রেণির হলেও তারা বেতন পান ১১তম গ্রেডে। অথচ দ্বিতীয় শ্রেণির অন্য সব চাকরিজীবী দশম গ্রেডে বেতন পান। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ নন-ক্যাডার থেকে নিয়োগের সুপারিশপ্রাপ্তরা সবাই দশম গ্রেড বেতন পেলেও শুধু সরকারি প্রাথমিকের প্রধান শিক্ষকরা পাচ্ছেন ১১তম গ্রেডে।

অন্যদিকে প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের ১৫তম গ্রেডে ও প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা বেতন পান ১৪তম গ্রেডে। ফলে প্রধান শিক্ষকদের সঙ্গে তাদের বেতনের পার্থক্য তিন ধাপ। এটি মেনে নিতে রাজি নন সহকারী শিক্ষকরা। তারা প্রধান শিক্ষকের এক ধাপ নিচে বেতন চান। এ নিয়ে একাধিকবার আন্দোলনও করেছেন সহকারী শিক্ষকরা।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, আমাদের দাবি প্রধান শিক্ষকের পরের গ্রেড। প্রায় চার বছর ধরে এ দাবি করে আসলেও আজও তা বাস্তবায়ন হয়নি। এ বিষয়ে আমরা সরকারের উচ্চ মহলের সঙ্গে বৈঠক করেছি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কয়েক দফা আমাদের সভা হয়েছে। তারা আমাদের দাবি মেনে নিয়ে ‘দেই-দিচ্ছি’ বলে দীর্ঘ সময়ক্ষেপণ করেছেন। তারা যদি দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন না করেন তবে ঈদের পর কেন্দ্রীয় কমিটির সভা ডেকে পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, সারাদেশে প্রায় তিন লাখ সহকারী শিক্ষক রয়েছেন। আমরা নতুন করে আন্দোলনে নেমে সরকারকে বিব্রত অবস্থায় ফেলতে চাই না, এ কারণে এখনও অপেক্ষায় আছি। বর্তমানে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারলে আমাদের গ্রেড পরিবর্তনের বিষয়টি সমাধান হবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্যে একাডেমিক শিক্ষাগত যোগ্যতার বেশ ব্যবধান রয়েছে। তাদের মধ্যে কেউ মাধ্যমিক পাস, কেউ উচ্চমাধ্যমিক, কেউ আবার স্নাতক ও স্নাতকোত্তর পাসও রয়েছেন। চাকরির বিধি অনুযায়ী, স্নাতক পাসের নিচে থাকলে ১২তম গ্রেড দেয়া হয় না। তবে যেসব শিক্ষক স্নাতক পাস, তারা ১২তম গ্রেড পেয়ে থাকেন।

এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন বলেন, নিয়োগ বিধিমালায় সহকারী শিক্ষকদের যোগ্যতা হিসেবে স্নাতক পাস করা হয়েছে। সেই আলোকে আগামী নিয়োগ থেকে এটি বাস্তবায়ন হবে। শিক্ষকদের গ্রেড পরিবর্তন প্রস্তাবনাটি নতুন নিয়োগ বিধিমালার ভিত্তিতে তৈরি করা হয়েছে।

তিনি আরও বলেন, আগে নিয়োগ পাওয়া বেশকিছু শিক্ষক এসএসসি ও এইচএসসি পাস। তাদের কেন গ্রেড দেয়া হবে, সে বিষয়ে অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তবে এটা চূড়ান্ত হওয়ার আগে উভয় মন্ত্রণালয়ের একাধিক বৈঠক হবে। আলোচনার মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। শুধুমাত্র গ্র্যাজুয়েট সহকারী শিক্ষকদের ১২তম গ্রেড দিতে অর্থ মন্ত্রণালয় সম্মতি দিলে তা বাস্তবায়ন করা হবে বলেও মন্তব্য করেন সচিব।

Previous Post

পাঁচ শতাংশ প্রবৃদ্ধি ও বোনাসসহ জুলাই মাসের এমপিওর বিল প্রস্তুত

Next Post

মাদরাসা শিক্ষকদের জুনের এমপিওর চেক ছাড়

Admin

Admin

Next Post

মাদরাসা শিক্ষকদের জুনের এমপিওর চেক ছাড়

Comments ১

  1. Shahed Ahmed says:
    7 years ago

    ok this is good

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 3 9 5 5
Users Today : 9
Views Today : 11
Total views : 175455
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In