পাঁচ শতাংশ প্রবৃদ্ধিসহ জুলাই মাসের এমপিওর ব্যয়ের হিসেব সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। দ্বির্তীয়বারের মতো ৫ শতাংশ প্রবৃদ্ধিসহ বেতনের হিসেব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে দৈনিকশিক্ষা ডটকমকে জানিয়েছে শিক্ষা অধিদপ্তর, মাদরাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর সূত্র। কিভাবে হিসেব হবে তা জানতে চেয়ে গত সপ্তাহে মন্ত্রণালয়কে চিঠি পাঠায় অধিদপ্তর। নির্দেশনা পাওয়ার পর বিল প্রস্তুত করে অধিদপ্তর। বোনাসসহ হিসেব পাঠিয়ে দেয় মন্ত্রণালয়ে।
গত বছরের নভম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৫ শতাংশ প্রবৃদ্ধি ও ২০ শতাংশ বৈশাখী ভাতা দেয়ার ঘোষণা দেন। পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয় আলাদা আদেশ জারি করে জানায়, শিক্ষকরা বৈশাখী ভাতা ও সরকারি শিক্ষকদের ন্যায় ৫ শতাংশ প্রবৃদ্ধি পাবেন।
শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিকশিক্ষা ডটকমকে জানায়, ৫ শতাংশ প্রবৃদ্ধি দিয়ে শিক্ষক-কর্মচারীদের এমপিও চেক ছাড়ের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। দু-একদিনে মধ্যেই এমপিওর চেক ছাড় হবে। সূত্র আরও জানায়, জুলাই মাসের এমপিও ও ঈদুল আযহার উৎসব ভাতার চেক একসাথে ছাড় করার পরিকল্পনা রয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের।
এদিকে মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্র দৈনিক শিক্ষাকে জানায়, ৫ শতাংশ প্রবৃদ্ধিসহ মাদরাসা শিক্ষকদের বেতনের হিসেব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের আদেশ পেলেই বেতন ছাড় করা হবে। সূত্র আরও জানায়, চলতি সপ্তাহেই বেতন ও বোনাসের চেক ছাড় করার চেষ্টা করবেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।
কারিগরি শিক্ষা অদিদপ্তর সূত্র দৈনিক শিক্ষা ডটকমকে জানায়, আশা করছি আগামী বৃহস্পতিবারের মধ্যে শিক্ষকদের জুলাই মাসের এমপিও ও ঈদ বোনাসের্ চেক ছাড় করা হবে। শিক্ষকরা জুলাই মাস থেকেই ৫ শতাংশ প্রবৃদ্ধি পাবেন।





Users Today : 4
Views Today : 5
Total views : 175449
