করোনার (কোভিড-১৯) টিকা নিয়ে বিএনপির অপরাজনীতি ব্যর্থ হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ ওবায়দুল কাদের বলেছেন, ‘ইতোমধ্যে দেশে প্রায় ৪৫ লাখ ডোজ টিকা এসেছে। সময়মতো আরও টিকা আসবে। প্রধানমন্ত্রীর কূটনৈতিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক টিকা সংগ্রহে বাংলাদেশ সফল হবে, ইনশাআল্লাহ।’
আজ সোমবার নিজ সরকারি বাসভবনে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। দেশে অক্সিজেনের সংকট নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘হয়তো কোথাও সমন্বয়ের অভাব হতে পারে। তবে যেসব এলাকায় অক্সিজেন সরবরাহ জরুরি সেসব এলাকায় সমন্বয় জোরদারের মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে ইতোমধ্যেই প্রধানমন্ত্রী যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন।
‘মন্ত্রী বলেন, ‘সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা রোধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার বিকল্প নেই। জীবনের প্রয়োজনে, বেঁচে থাকার জন্য হলেও আমরা যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করি।’





Users Today : 24
Views Today : 27
Total views : 182176
