পুনর্নির্র্মিত হলো মাইকেল জ্যাকসনের গান
বিনোদন ডেস্ক
পপ কিং প্রয়াত মাইকেল জ্যাকসনের বিখ্যাত ‘ব্লাড অন দ্য ড্যান্স ফ্লোর’ আবার নির্মাণ করা হয়েছে। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া মূল মিউজিক ভিডিওর ফুটেজই নতুন সংস্করণের গানটিতে ব্যবহার করা হয়েছে। গানটিতে সার্কি দু সোলে নির্মিত ‘মাইকেল জ্যাকসন ওয়ান’ ভিডিও থেকেও ফুটেজ ব্যবহার করা হয়েছে। খবর রোলিংস্টোন ডটকম।
জ্যাকসন ইস্টেটের একজন প্রতিনিধি জানান, জ্যাকসনের জন্মদিন উদযাপন অনুষ্ঠানে ‘ব্লাড অন দ্য ড্যান্স ফ্লোর’ গানটির একটি উপস্থাপনা দেখার পরই গানটির নতুন সংস্করণ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। ইস্টেট উপস্থাপনাটিতে দারুণ অনুপ্রাণিত হয়েছে।
১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘ব্লাড অন দ্য ড্যান্স ফ্লোর’ নামে একটি রিমিক্স অ্যালবামের গান এটি। হ্যালুইন থিমে প্রকাশিত গাওয়া গানটি ‘স্ক্রিম’ নামে প্রকাশিত অ্যালবামে সে বছরের ২৯ সেপ্টেম্বর মুক্তি পায়।
শাহরুখই খানই হতে যাচ্ছেন ভারতের প্রথম মহাকাশচারী!
ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মাকে নিয়ে সিনেমা বানানো বলে কথা। এ চরিত্রে কোন সৌভাগ্যবান অভিনয় করতে যাচ্ছেন তা নিয়ে চলছিল বেশ জল্পনা। তার জীবনী নিয়ে নির্মিত ছবি ‘স্যালুট’-এ প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল মিস্টার পারফেকশনিস্ট আমির খানের অভিনয়ের ব্যাপারটি। কিন্তু শেষমেশ তা হচ্ছে না। সব গুঞ্জনের অবসান ঘটিয়ে এবার চূড়ান্ত হলো, আমির নয়, শাহরুখকে দেখা যাবে ছবিটিতে। আমির খান ও সিদ্ধার্থ রায় কাপুরের সহপ্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন মহেশ মাথাই।
জানা গেছে, ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় নিয়ে আমির খান ব্যক্তিগতভাবে শাহরুখ খানের সঙ্গে আলোচনা করেছেন। সূত্র বলছে, এ আলোচনায় নাকি আমির শাহরুখকে এও বলেছেন, এ রকম বড় মাপের চরিত্রে কেন আপনি নিজেকে যুক্ত করছেন না? তারপর সিদ্ধার্থ রায়ের সঙ্গে বেশকিছু বিষয় নিয়ে আলোচনার পর শাহরুখ শেষ পর্যন্ত রাকেশ শর্মার চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিপত্রে সইও করেছেন। অবশ্য এ ছবিতে আর কে কে অভিনয় করছেন, এ নিয়ে এখনো কোনো কথা বলতে রাজি হননি ছবিটির সংশ্লিষ্টরা। তবে বেশকিছু জায়গায় সংবাদ হয়েছে, অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এরই মধ্যে এ ছবিতে অভিনয়ের জন্য নিজের অনুমোদন দিয়ে দিয়েছেন। মজার ব্যাপার হলো, মহাকাশ ও জোতির্বিদ্যা নিয়ে শাহরুখ এই প্রথম নয়, এর আগেও নাসার একজন প্রকৌশলী হিসেবে অভিনয় করেছিলেন আশুতোষ গোয়াড়িকর নির্মিত ছবি ‘স্বদেশ’ (২০০৪)-এ। [সূত্র: ইন্ডিয়া টুডে ও বলিউড হাঙ্গামা]



Users Today : 9
Views Today : 11
Total views : 175515
