বিভাগীয় সম্পাদক . পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় আজ আরও ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ৩১ জনের মরদেহ উদ্ধার করা হলো।
গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম জানান, গতকাল ২৪ জনের এবং আজ আরও ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজয় কুমার রায় জানান, শতাধিক যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাটি বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছিল।
আজ উদ্ধার করা হয়েছে ব্রজেন্দ্র নাথ (৫৫), ঝর্ণা বালা (৫০), দীপ বাবু (১০), সুচিত্রা রানী (২২), কবিতা রানী (৫০), বেজ্যেবালা (৫০) ও দিপশিখা রানীর (১০) মরদেহ।
এ ঘটনায় গতকাল উদ্ধার করা হয় দীপংকর (৩), প্রিয়ন্ত (২.৫), শ্রেয়সী (৩), তনুশ্রী (৫), প্রিয়ন্তী (৫), উশশী (৩), শ্যামলী (১৪), লক্ষী রানী (২৫), শোভা রানী (২৭), খুকি রানি (৩৫), প্রমিলা রানি (৫৫), তারা রানি (২০), শোনেকা রানী (৬০), ফাল্গুনি রানি (৫৫), প্রমিলা (৭০), ধনোবালা (৪৭), সুমিত্রা রানী (৫৭), সফলতা রানী (৪০), শ্যামলী বালা (৩৬), অমল চন্দ্র (৩৫), বিলাস চন্দ্র (৫০), হাসান আলীর (৭০) মরদেহ। এ ছাড়া, ৪০ ও ৩ বছর বয়সী ২ জনের মরদেহ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম গতকাল জানিয়েছিলেন, এ ঘটনায় অন্তত ৭০-৮০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
জীবিত উদ্ধার হওয়াদের মধ্যে ২০ জন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
উদ্ধার কার্যক্রম পরিচালনায় রাজশাহী ও রংপুর থেকে ২টি ডুবুরি দল ঘটনাস্থলে রয়েছে। তারা ঘটনাস্থল থেকে ৫ কিলোমিটার পর্যন্ত এলাকায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।





Users Today : 57
Views Today : 69
Total views : 189371
