নিজেকে নিজে যখন তুমি দেখতে পাও
নিজেকে নিজে যখন তুমি আয়নাতে দেখতে পাও
তখন আর কেউ তোমায় দেখতে পায় না
এক বদনসিব দিওয়ানা দূর থেকেও তার অন্তর চোখ দিয়ে
তোমায় দেখতে পায়
নিজের সুখটাই শুধু দেখতে পাও
আমার দুঃখটা কি দেখতে পাও না…?
তোমার ছলনা আমি দেখতে পাই
পূর্ব থেকে পশ্চিমে সমস্ত প্রকৃতির মাঝে
শুধু তোমায় দেখতে পাই
সাকির চোখেও তোমায় দেখতে পাই
শারাবের পাত্রেও তোমায় দেখতে পাই…
হায়, তুমি শুধু তোমায় দেখতে পাও…
বুকের মধ্যে আগুন
বুকের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছো
কোনো শীতল পরশ পারছে না সে আগুন নেভাতে
চোখে যে বর্ষার জল দান করেছো
তা পারছি না আর বন্ধ করতে
যেদিন চলে গেছো দয়ূরে সেদিন থেকে
এই জীবনে নেমে এসেছে চির অন্ধকার
এর চাইতে ভালোই হতো
যদি নিজ হাতে পান করিয়ে দিতে বিষ
হে প্রেম তুমি আমায় জ্বলন্ত চিতায় নিক্ষেপ করেছো
হে প্রেম এই দিওয়ানার আর কিছু নেই চাওয়া…
হাজারবার প্রতিজ্ঞা করি তোমায় ভুলে যাব
হাজারবার প্রতিজ্ঞা করি তোমায় ভুলে যাব
হাজারবার প্রতিজ্ঞা করি বারবার ভুলে যাই
হাজারবার প্রতিজ্ঞা করি এই অন্তর থেকে তোমায় মুছে দেব
হাজারবার এই অন্তরে শুধু তোমায় দেখতে পাই…
গোলাপ তুমি রক্তাক্ত করেছো কাঁটা দিয়ে
গোলাপ তুমি রক্তাক্ত করেছো কাঁটা দিয়ে
যেভাবে তুমি করেছো আমায় রক্তাক্ত
বিধাতা দিওয়ানাদের কাঁদিয়ে দেন
যেভাবে তুমি আমায় কাঁদিয়ে দাও
সমস্ত যন্ত্রণাটাও ভুলে যাই
যখন তুমি নিজেই যন্ত্রণা দিয়ে দাও
তাই তো তোমায় বন্দনা করি সকাল-সন্ধ্যায়
দূরে আছো বলেই বানিয়েছি তোমায়
আমার কবিতার নায়িকা
চিরকাল আমার কবিতার নায়িকা হয়েই থেকো প্রিয়তমা…
● সৈয়দ রশিদ আলম : কবি ও প্রাবন্ধিক।





Users Today : 0
Views Today :
Total views : 184554
