বিবর্তন ডেস্ক (বি. স.) ● করোনাভাইরাসের অধিক সংক্রমণের কারণে দেশের আরও ৫টি জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। রেড জোন এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জেলাগুলো হচ্ছে—ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়া। এসব জেলার রেড জোন এলাকায় সাধারণ ছুটি থাকবে।
গতকাল রবিবার ১০ জেলার বিভিন্ন এলাকাকে রেড জোন ঘোষণা এসব এলাকায় সাধারণ ছুটি দেওয়া হয়।
আজ জারি করা প্রজ্ঞাপন বলা হয়েছে, শুধুমাত্র লাল অঞ্চল (রেড জোন) ঘোষিত এলাকায় উল্লেখিত সময়ের জন্য এ সাধারণ ছুটি থাকবে। লাল অঞ্চল ঘোষিত এলাকায় বসবাসরত সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে। জরুরি পরিষেবা এ সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবে বলেও আদেশে উল্লেখ করা হয়ে।
প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ ছুটি ঘোষণার দিন থেকে রেড জোনে ২১ দিন ছুটি থাকবে। কোন কোন রেড জোনে কোন ২১ দিন সাধারণ ছুটি থাকবে তাও আদেশে বলা হয়েছে।
৫ জেলার যেসব এলাকা রেড জোন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সকল ওয়ার্ড ২৩ জুন থেকে পরবর্তী ২১ দিন রেড জোন ঘোষণা করা হয়েছে, সাধারণ ছুটি ২৩ জুন থেকে ৭ জুলাই।
মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা, গঙ্গাধর পট্টি, পশ্চিম দাশড়া এলাকা; সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়ন ও ধানকোড়া ইউনিয়ন এবং সিঙ্গাইর উপজেলার সিঙ্গাইর পৌরসভা ও জয়মণ্ডপ ইউনিয়ন রেড জোন ঘোষণা করা হয়েছে ১৩ জুন থেকে পরবর্তী ২১ দিন। আগামী ২৩ জুন থেকে ৪ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি থাকবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের মধ্যপড়া ও কালাইশ্রীপাড়া, ৫ নং ওয়ার্ডের মধ্যপাড়া এবং ৮ নং ওয়ার্ডের কাজীপাড়া; নবীনগর উপজেলার নবীনগর পৌরসভার ২ নং ওয়ার্ডের হাসপাতাল পাড়া ও পশ্চিম পাড়া, ৩ নং ওয়ার্ডের টিএনটি পাড়া, ৪ নং ওয়ার্ডের হাসপাতাল পাড়া ও কলেজ পাড়া এবং ৮ নং ওয়ার্ডের ভোলাচং দাস পাড়া এলাকা, কসবা উপজেলার কসবা পৌরসভার ৪ নং ওয়ার্ডের আড়াইবাড়ি, ৫ নং ওয়ার্ডের শীতল পাড়া এবং ৭ নং ওয়ার্ডের সাহা পাড়া এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে ১৩ জুন থেকে পরবর্তী ২১ দিন। সাধারণ ছুটি থাকবে ২৩ জুন থেকে ৪ জুলাই।
নরসিংদী জেলার মাধবদী পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ড (উত্তর বিরামপুর ও দক্ষিণ বিরামপুর) রেড জোন ঘোষণা করা হয়েছে ১৬ জুন থেকে পরবর্তী ২১ দিন, সাধারণ ছুটি থাকবে ২৩ জুন থেকে ৭ জুলাই।
কুষ্টিয়া জেলার কুষ্টিয়া পৌরসভার ১, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১৫, ১৮ ও ২০ নং ওয়ার্ড এলাকা; ভেড়ামারা উপজেলার বাহিরচর ও চাঁদগ্রাম ইউনিয়ন; ভেড়ামারা পৌরসভার ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এলাকা রেড জোন ঘোষণা করা হয়েছে।





Users Today : 141
Views Today : 182
Total views : 182030
