রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতেগত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আত্মসমর্পণ করে জামিন চান খালেদা জিয়া। এসময় আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় তার জামিন মঞ্জুর করেন। ঢাকার ৫ম বিশেষ জজ আদালতে হাজির হয়ে খালেদা জিয়া জামিনের আবেদন করলে বিচারক মো. আখতারুজ্জামান এক লাখ টাকা মুচলেকার বিনিময়ে তা মঞ্জুর করেন।
এসময় খালেদা জিয়ার পক্ষে জামিন আবেদনের শুনানিতে ছিলেন- ব্যারিস্টার জমির উদ্দীন সরকার, আবদুর রেজাক খান, এ জে মোহাম্মদ আলী ও সানাউল্লাহ মিয়া। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের পক্ষে ছিলেন- আইনজীবী মোশাররফ হোসেন কাজল।
গত ১২ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। গ্রেফতারি পরোয়ানা জারির সময় তিনি যুক্তরাজ্যে অবস্থান করছিলেন।
উল্লেখ্য, গত ১৫ জুলাই খালেদা জিয়া যুক্তরাজ্যে যান। ৩ মাসের বেশি সময় ধরে বড় ছেলে তারেক রহমানের বাসায় অবস্থান করে চোখ ও পায়ের চিকিৎসা নেন তিনি। এরপর গত বুধবার বিকেল সোয়া ৫টার দিকে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসে পৌঁছান খালেদা জিয়া।




Users Today : 31
Views Today : 38
Total views : 177923
