দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরে ব্যাটারি চালিত ইজিবাইক চালকরা হামলা চালিয়ে শতাধিক ইজিবাইক ভাঙচুর করেছে। চালকরা দুটি গ্রæপে বিভক্ত হয়ে একে অপরের বিরুদ্ধে মিছিল-মিটিং করেছে। এ ঘটনায় দিনাজপুর শহর ইজিবাইক শূন্য হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
গত ২২ অক্টোবর রবিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এই ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লাইসেন্সধারী ও লাইসেন্সবিহীন অটোবাইক চালক ও মালিকেরা দুই ভাগে বিভক্ত হয়ে এই ঘটনা ঘটাচ্ছেন বলে জানা যায়। এ কারণে সারা শহরে উত্তেজনা বিরাজ করছে।
কয়েকজন ইজিবাইক মালিক ও চালকরা জানান, দিনাজপুর পৌরসভা চার হাজার অটোবাইককে লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নেয়। নানা কারণে এই লাইসেন্স করতে অনিহা প্রকাশ করে অনেক ইজিবাইক চালক ও মালিকেরা। ফলে ২ হাজার ৮০০ ইজিবাইকের মালিক লাইসেন্স করলেও পৌরসভার সিদ্ধান্ত অনুয়ায়ী আরও ১ হাজার ২০০ ইজিবাইকের লাইসেন্স হয়নি।
সা¤প্রতিক সময় দিনাজপুর শহরে অসহনীয় যানজট এড়াতে জেলা আইনশৃক্সখলা কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী শহরে শুধু লাইসেন্সধারী ইজিবাইক-অটোবাইক চলাচল করার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্তের আলোকে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে মাইকিং করে ২০ অক্টোবরের মধ্যে লাইসেন্সবিহীন ইজিবাইক-অটোবাইক চলাচল বন্ধ করতে বলা হয়।
অপরদিকে, লাইসেন্সধারী ইজিবাইক, অটোবাইক চালক ও মালিকেরা শহরের পাঁচটি প্রবেশ মুখে অবস্থান নিয়ে গত ৪/৫ দিন ধরে গ্রাম থেকে আসা লাইসেন্সবিহীন ইজিবাইক ও অটোবাইককে শহরে প্রবেশে বাধা দেয়। এ নিয়ে কয়েকদিন ধরে চালক ও মালিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় আজ অটোবাইক চালক ও মালিক সমিতি সদর উপজেলা শাখার সদস্যরা (লাইসেন্সবিহীন) চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে একত্রিত হয়ে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখান থেকে তাদেরকে মেয়রের কাছে যেতে বললে তারা দিনাজপুর পৌরসভায় যায়। এ সময় তারা দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তারা পৌরসভা থেকে অথবা ইউনিয়ন পরিষদ থেকে লাইসেন্স প্রদান, সদর উপজেলার অটোবাইকগুলোকে শহরসহ সব জায়গায় চলাচল করার অনুমতি প্রদানের দাবি জানান। স্মারকলিপি প্রদানের পর ইজিবাইক চালকরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা শহরের ষষ্ঠিতলা মোড়, বালুয়াডাঙ্গা মোড়, মডার্ন মোড়, ঘাষিপাড়া বটতলা মোড়, থানা মোড়সহ শহরের বিভিন্ন স্থানে চলাচলকারী শতাধিক অটোবাইক ভাঙচুর করে। এতে সারা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেলা ১টা পর্যন্ত তারা শহরে অবস্থান নিয়ে অটোবাইক চলাচলে বাধা দেয়। ফলে শহরে কয়েক ঘণ্টার জন্য অটোবাইক চলাচল বন্ধ হয়ে যায়।





Users Today : 45
Views Today : 56
Total views : 177941
