• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমার আত্মসমর্পণ

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমার আত্মসমর্পণ

Admin by Admin
জুলাই ৮, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জুমার আত্মসমর্পণ
0
SHARES
40
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

সাঁওতাল কিশোরীর রহস্যজনক মৃত্যু—সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন

মতামত ○ যুবসমাজের অবক্ষয় ও মূল্যবোধের সংকট―ধর্ম, মানবতা ও বাংলাদেশের ভবিষ্যৎ ● জেমস আব্দুর রহিম রানা

‌মতামত ● আদিবাসীদের প্রাণের কথাগুলো শোনার কি কেউ নেই! ○ মিথুশিলাক মুরমু

বিভাগীয় সম্পাদক ● দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা আদালত অবমাননার দায়ে হওয়া ১৫ মাসের কারাবাসের সাজা খাটতে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। বুধবার তিনি নিজেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে বাহিনীটির এক মুখপাত্র জানিয়েছেন। খবর রয়টার্স।
পুলিশের মুখপাত্র লিরাল্ডজু থেম্বা এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, জুমা পুলিশ হেফজাতে ছিলেন। সাংবিধানিক আদালতের রায় মেনে চলতে সাবেক প্রেসিডেন্ট এ পদক্ষেপ নিয়েছেন।
পৃথক এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার সংশোধন পরিষেবা বিভাগ জানিয়েছে, জুমাকে এস্টকোর্ট কারেকশনাল সেন্টারে ভর্তি করা হয়েছে।
জুমাকে বহনকারী গাড়িবহর এই কেন্দ্রে প্রবেশ করছে, এ দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে। এই কেন্দ্রটি দক্ষিণ আফ্রিকার পূর্বাঞ্চলীয় এনকান্ডলা থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে। জুমার গ্রামের বাড়ি এই এনকান্ডলায়।
২০১৮ পর্যন্ত তার নয় বছরের শাসনামলে হওয়া দুর্নীতি নিয়ে চলা তদন্তে প্রামাণিক তথ্য দেওয়ার জন্য ফেব্রুয়ারিতে জুমাকে নির্দেশ দিয়েছিল আদালত। এই নির্দেশ না মানায় গত সপ্তাহে জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেয় আদালত। দক্ষিণ আফ্রিকার উপপ্রধান বিচারপতি রেমন্ড জোনডো ওই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন।
বুধবারের মধ্যে কোনো থানায় উপস্থিত হয়ে আত্মসমর্পণ না করলে জুমাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয় পুলিশকে। তার গ্রেপ্তার প্রতিরোধের চেষ্টায় শত শত সমর্থক জুমার গ্রামের বাড়ির কাছে জড়ো হয়, তাদের কিছু অংশ বন্দুক, বর্শা ও ঢালে সজ্জিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত ৭৯ বছর বয়সী জুমা শান্তভাবে আত্মসমর্পণ করার সিদ্ধান্ত নেন।
তার ফাউন্ডেশন বলে, “প্রেসিডেন্ট জুমা কারাদণ্ডের আদেশ মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।”
ক্ষমতায় থাকাকালে জুমা ভারতীয় বংশোদ্ভুত তিন ব্যবসায়ী অতুল, অজয় ও রাজেশ গুপ্তাকে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন ও সরকারি নীতি লঙ্ঘন করে ব্যবসা করার সুযোগ দেন বলে অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে তদন্ত করছে জোনডো কমিশন। জুমা ক্ষমতা ছাড়ার পর গুপ্তা ভাইয়েরা দুবাই চলে যায়। জুমা ও গুপ্তা ভাইয়েরা বেআইনি কিছু করার কথা অস্বীকার করেছেন।
১৯৯৯ সালে ডেপুটি প্রেসিডেন্ট থাকাকালে করা দুই বিলিয়ন ডলারের একটি অস্ত্র চুক্তি সংক্রান্ত পৃথক আরেকটি মামলাও আছে জুমার বিরুদ্ধে। কিন্তু নিজেকে নির্দোষ দাবি করে সাবেক এ প্রেসিডেন্ট বলে আসছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং জোনডো কমিশন তার বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

Previous Post

এখন ‘ইমো’ থেকেও করা যাবে কোভিড টিকার নিবন্ধন

Next Post

৩ মাসের বেতন দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Admin

Admin

Next Post
৩ মাসের বেতন দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

৩ মাসের বেতন দাবিতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 3 5 4 8
Users Today : 2
Views Today : 2
Total views : 186570
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In