• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আফগান সরকারের

তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আফগান সরকারের

Admin by Admin
আগস্ট ১৩, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব আফগান সরকারের

Abdul Salam Hanafi, member of the Taliban negotiating team and the Taliban delegation, arrive for Afghan peace talks in Doha, Qatar, August 12, 2021. REUTERS/Hussein Sayed

0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ► বিশ্বকাপ ফুটবল ও বাংলাদেশ : বিনোদনের পরিবর্তে মৃত্যু কেন? ◄ মোজাহিদ হোসেন

চালের ভাণ্ডার নওগাঁয় কেজিতে ৯০ টাকা বেড়েছে সুগন্ধি আতপ চালের দাম

মুক্তকথা ► নিজের জায়গায় নতুন আইনে নিজেই অবৈধ ◄ ডা. অলোক মজুমদার

বিভাগীয় সম্পাদক ● আফগানিস্তান সরকার দেশটির ক্রমবর্ধমান সংঘাত এড়াতে তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব দিয়েছে। দেশটির একজন শীর্ষ পর্যায়ের এক সরকারি কর্মকর্তার বরাত দিয়ে আল-জাজিরা গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায়।
সূত্র জানায়, কাতারের মাধ্যমে পরোক্ষভাবে তালেবানকে এ প্রস্তাব দেওয়া হয়। কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয় রয়েছে এবং মধ্যপ্রাচ্যের এ দেশে চলছে আফগান শান্তি আলোচনা।
আফগানিস্তানের হাই কাউন্সিল ফর ন্যাশনাল রিকনসিলিয়াশনের চেয়ারম্যান আবদুল্লাহ কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও আফগানিস্তানের আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছেন।
গতকাল আবদুল্লাহ বলেন, সরকারের শান্তি পরিকল্পনা নিয়ে কাতার সরকারের সঙ্গে কথা হয়েছে। তবে তালেবানকে কোনো ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে কিছু বলেননি।
আবদুল্লাহ গতকাল বৈঠকে বলেন, ‘আমরা আমাদের পরিকল্পনা আয়োজক দেশের কাছে তুলে ধরেছি। আপনারাও দিতে পারেন।’
গত মাসে তালেবান বলেছিল, আগস্ট মাসের যেকোনো সময় তারা তাদের শান্তি পরিকল্পনা প্রকাশ করবে। তবে এখনো তা হয়নি।
তালেবানের হাতে আফগানিস্তানের একের পর এক শহরের পতন ঘটছে। এর ধারাবাহিকতায় তালেবান আজই আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম কান্দাহার শহর দখল করে। তালেবানের এক মুখপাত্র টুইট করে বলেন, কান্দাহার সম্পূর্ণভাবে জয় করা হয়েছে। তালেবান যোদ্ধারা শহরের শহীদ চত্বরে পৌঁছে গেছে। একসময় কান্দাহার তালেবানের শক্ত ঘাঁটি ছিল। কৌশলগতভাবে শহরটির যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই শহরটির দখল তালেবানের জন্য একটা বড় জয় হিসেবে দেখা হচ্ছে। লস্করগাহও গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচিত।
গতকাল এক দিনেই গজনি, হেরাত ও কালা-ই-নাউ শহরের দখল নেয় তালেবান। এর আগে ফাইজাবাদ, ফারাহ, পুল-ই-খুমরি, জারাঞ্জ, কুন্দুজ, তাকহার, সার-ই-পল, তালুকান ও সেবারঘান শহর তালেবানের দখলে যায়।
আফগানিস্তানে মোট ৩৪টি প্রদেশ রয়েছে। এর মধ্যে অন্তত ১৪টির রাজধানী শহর দখলে নেওয়ার দাবি করেছে তালেবান।

Previous Post

পরীমনির জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

Next Post

১১ বছরের বালক হাঁটছে পৃথিবী রক্ষায়

Admin

Admin

Next Post
১১ বছরের বালক হাঁটছে পৃথিবী রক্ষায়

১১ বছরের বালক হাঁটছে পৃথিবী রক্ষায়

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 1 8 1 1
Users Today : 16
Views Today : 19
Total views : 184503
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In