• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ডেঙ্গু জ্বর সম্পর্কে যত ভুল ধারণা

ডেঙ্গু জ্বর সম্পর্কে যত ভুল ধারণা

Admin by Admin
জুলাই ২৫, ২০২৩
in ডেঙ্গু, প্রচ্ছদ
0 0
0
ডেঙ্গু জ্বর সম্পর্কে যত ভুল ধারণা
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

ডেঙ্গু জ্বর সম্পর্কে অনেকেই ভ্রান্ত ধারণায় আক্রান্ত। এ কারণে ডেঙ্গু জ্বর সম্পর্কে অযথা ভীতি রয়েছে। ডেঙ্গু জ্বর সম্পর্কে প্রচলিত বেশ কিছু ভুল ধারণা রয়েছে। সেই ভুল ধারণা আমাদের প্রত্যেকেরই জানা দরকার। এ ভুল ধারণা বিষয়ে অপরকেও সচেতন করে তোলা উচিত। ডেঙ্গুর এই প্রকোপে সচেতনতার বিকল্প নেই।

ভুল ধারণা
অনেকের ধারণা ডেঙ্গু ছোঁয়াচে রোগ। কেউ কেউ মনে করেন, ডেঙ্গু জ্বরের রোগীকে স্পর্শ করলেই রোগটি স্পর্শকারীর মাঝে ছড়িয়ে যাবে। আবার কারো ধারণা, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে পৃথক রাখা উচিত।
বৈজ্ঞানিক সত্য
ডেঙ্গু ছোঁয়াচে রোগ নয়। কাজেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে স্পর্শ করলেই, একই বিছানায় ঘুমালে, একই তোয়ালে ব্যবহার করলে কিংবা একই কাপড় ব্যবহার করলে, একই গ্লাস কিংবা প্লেট ব্যবহার করলে অন্যদেরও একই রোগে আক্রান্ত হওয়ার সুযোগ নেই। ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সঙ্গে সামাজিক মেলামেশায় কোনো বাধা নেই। সুতরাং ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে পৃথক করে রাখার কোনো প্রয়োজন নেই।

ভুল ধারণা
অনেকের ধারণা একবার ডেঙ্গু জ্বর হলে বাকি জীবনে আর কখনো ডেঙ্গু জ্বর হবে না।
বৈজ্ঞানিক সত্য
সাধারণের এই ধারণাটি পুরোপুরি সত্য নয়। কারণ ডেঙ্গু ভাইরাসের ৪টি সেরোটাইপ রয়েছে। এই ৪টির মধ্যে যে কোনো ১টি থেকেই ডেঙ্গু জ্বর হতে পারে। কাজেই ডেঙ্গু ভাইরাসের যে কোনো একটি সেরোটাইপে একবার আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার পর ভবিষ্যতে ভাইরাসের সেই সেরোটাইপটি দ্বারা আর আক্রান্ত হওয়ার কথা নয়। কারণ শুধু সেই সেরোটাইপটিতে রোগীর আজীবন প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে। কিন্তু ডেঙ্গু ভাইরাসের বাকি ৩টি সেরোটাইপ দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকি ঠিকই রয়ে যায়। তবে কেউ যদি পৃথক পৃথকভাবে ডেঙ্গু ভাইরাসের ৪টি সেরোটাইপ দ্বারা জীবনে ৪ বার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে বাকি জীবনে আর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার কথা নয়।

ভুল ধারণা
অনেকে মনে করেন ডেঙ্গু জ্বরের জীবাণু বাতাসে ছড়ায়।
বৈজ্ঞানিক সত্য
ডেঙ্গু জ্বরের জীবাণু বাতাসে ছড়ায় না। শুধু ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত এডিস মশার কামড়ে যে কোনো ব্যক্তি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হতে পারে। এডিস মশা ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে। কাজেই বাতাসে ডেঙ্গু জ্বরের জীবাণু উড়ে বেড়ানোর সুযোগ নেই।

ভুল ধারণা
ডেঙ্গু জ্বর মানেই কি মৃত্যু ঝুঁকি?
বৈজ্ঞানিক সত্য
অনেকে এখনও মনে করেন, ডেঙ্গু জ্বর মাত্রই মৃত্যু ঝুঁকি এবং এতে প্রায়ই রোগী মারা যায়। এই ধারণা একেবারেই ভুল। সঠিকভাবে চিকিৎসা করা হলে সাধারণ ডেঙ্গু জ্বরে আক্রান্ত প্রায় শতভাগ রোগীই ভালো হয়ে যান। যদিও বলা হয় ডেঙ্গু হেমোরেজিক ফিভারে মৃত্যুহার ৫ থেকে ১০ শতাংশ। কিন্তু বাস্তবে, এই হার ১ শতাংশের নিচে। তাই ডেঙ্গু নিয়ে অযথা ভয় পাবার কোনো কারণ নেই। তবে ডেঙ্গু জ্বর মানেই মৃত্যু এই ধারণা অমূলক।

ভুল ধারণা
জ্বর কমে গেলে কি সব বিপদ কেটে গেল?
বৈজ্ঞানিক সত্য
ডেঙ্গু জ্বর সাধারণত ৫ থেকে ৬ দিন থাকে এবং তারপর জ্বর সম্পূর্ণ ভালো হয়ে যায়। তবে কখনও কখনও ২ বা ৩ দিন পর আবার জ্বর আসতে পারে। জ্বর কমে গেলে বা ভালো হয়ে গেলে অনেক রোগী এমনকি অনেক ডাক্তারও মনে করেন- রোগ সম্পূর্ণ ভালো হয়ে গেছে। কিন্তু মনে রাখতে হবে, ডেঙ্গু জ্বরে মারাত্মক সমস্যা হবার সময় আসলে এটাই। এসময় প্লাটিলেট কাউন্ট কমে যায় এবং রক্তক্ষরণসহ নানা রকম সমস্যা দেখা দিতে পারে। জ্বর কমে যাবার পরবর্তী কিছুদিন হলো ক্রিটিকাল পিরিয়ড। এসময় সবার সচেতন থাকা অত্যন্ত জরুরী। বরং জ্বর চলে যাওয়ার পরের সময়টাই বেশি গুরুত্বপূর্ণ।

ভুল ধারণা
মা ডেঙ্গু জ্বরে আক্রান্ত অবস্থায় বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো যাবে কি?
বৈজ্ঞানিক সত্য
ডেঙ্গু জ্বর ভাইরাস বাহিত, মশার কামড়ের মাধ্যমে হয়ে থাকে। মায়ের বুকের দুধে এই ভাইরাস থাকে না। কাজেই, আক্রান্ত অবস্থায় মা বাচ্চাকে তার বুকের দুধ খাওয়াতে পারবেন। এ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই।

ভুল ধারণা
হোমিওপ্যাথির কোনো ওষুধ কি ডেঙ্গু প্রতিরোধ করে?
বৈজ্ঞানিক সত্য
ডেঙ্গু প্রতিরোধক কোনো ওষুধ এখনো বের হয়নি। কেউ যদি তেমন দাবি করেন, তা ঠিক নয়।

ডেঙ্গু জ্বর কীভাবে মহামারিতে রূপ নিতে পারে?
এডিস মশা ঘরের মধ্যে জমে থাকা পানিতে ডিম পাড়ে। বিশেষ করে টব ও ফুলদানির পানি, পড়ে থাকা ডাবের খোসায় সঞ্চিত পানি, ফ্রিজের পেছনে জমে থাকা পানি, পরিত্যক্ত কৌটায় জমা পানি হচ্ছে এডিস মশার ডিম পাড়ার জন্য পছন্দের জায়গা। কাজেই এসব জায়গায় পানি জমে থাকলে সেখানে ডিম পাড়ার মাধ্যমে এডিস মশা সহজেই বংশবৃদ্ধি করতে পারে। এভাবে বিপুল সংখ্যক এডিস মশা জীবাণু সংক্রমিত হয়ে অন্যদের সংক্রমিত করার সুযোগ পায় যা এক পর্যায়ে মহামারিতে রূপ নেয়।
ডেঙ্গু জ্বর প্রতিরোধই আসল। যেহেতু ডেঙ্গু জ্বরের কোনো কার্যকর চিকিৎসা এবং ভ্যাকসিন নেই, তাই এর প্রতিরোধকল্পে ব্যবস্থা গ্রহণ করাটাই মুখ্য। ডেঙ্গু জ্বর প্রতিরোধে এডিস মশা নিয়ন্ত্রণ ও নিধনই হচ্ছে আসল কাজ। সরকারি এবং ব্যক্তিগত পর্যায়ে (ফুলের টব, ফুলদানি, ছোট কৌটা, ডাবের খোসা ইত্যাদিতে ঘরে এবং ঘরের আশপাশে জমে থাকা পানি পরিষ্কার করে রাখা) এই কাজটি করতে হবে।
● বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে বিবর্তন হেলথ ডেস্ক

Previous Post

জাতীয়করণের আন্দোলন—শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত শিক্ষকদের তালিকা করা হচ্ছে

Next Post

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ—পাসের হার ৮০.৩৯

Admin

Admin

Next Post
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ—পাসের হার ৮০.৩৯

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ—পাসের হার ৮০.৩৯

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 3 9 4 6
Users Today : 0
Views Today :
Total views : 175444
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In