• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, জুলাই ৩১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

টিকা রপ্তানি আপাতত স্থগিতের ইঙ্গিত ভারতের

Admin by Admin
এপ্রিল ২৫, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
টিকার দ্বিতীয় ডোজ নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই— সেব্রিনা ফ্লোরা
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● লোভ দেখিয়ে কি খ্রিস্টান করা যায়! ○ মিথুশিলাক মুরমু

মতামত ● শিশুর হাতে স্মার্টফোন : প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে ○ মোজাহিদ হোসেন

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ বন্যা কবলিত, প্রাণহানীর সংখ্যা বেড়ে ৫১

বিভাগীয় সম্পাদক ■ চুক্তি অনুযায়ী ভারতের কাছ থেকে করোনার টিকার পরের চালান কবে আসবে, সেই নিশ্চয়তা পাচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশের অনুরোধের জবাবে ভারত গতকাল শনিবার যে কূটনীতিক পত্র পাঠিয়েছে, তাতেও সেই অনিশ্চয়তা দূর হয়নি। বরং ভারত বাংলাদেশকে টিকা রপ্তানি আপাতত স্থগিত করারই ইঙ্গিত দিয়েছে।
ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্রে গতকাল সেরাম ইনস্টিটিউটের টিকার বিষয়ে এসব কথা জানা গেছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস জানান, সেরামের টিকার পরের চালান পেতে ভারতের কাছে গত সপ্তাহে বাংলাদেশ একটি চিঠি পাঠিয়েছিল। ভারত শনিবার ওই চিঠির জবাব দিয়েছে। এখনই যে তারা টিকা রপ্তানি করতে পারছে না, সেই ইঙ্গিত চিঠিতে রয়েছে।
মাশফি বিনতে শামস আরও জানান, টিকা রপ্তানি বিষয়ে ভারতের সঙ্গে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে বেশ কিছুদিন ধরে কথা হচ্ছে। তারা বারবার চুক্তি অনুযায়ী টিকা দেওয়ার কথা বলছে। তবে কবে সেটা দেবে, সেটা জানাচ্ছে না। যদিও বাংলাদেশের জন্য লোকজনকে দ্বিতীয় ডোজের টিকা দিতে হলে টিকা কবে আসবে, সেই সময়টাও জানা জরুরি।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেতে গত বছরের নভেম্বরে বাংলাদেশ, ভারতের সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মার মধ্যে ত্রিপক্ষীয় একটি চুক্তি সই হয়েছিল। ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ভারতের সেরাম ইনস্টিটিউট ৩ কোটি ডোজের মধ্যে ফেব্রুয়ারি পর্যন্ত ৭০ লাখ টিকা দিয়েছে বাংলাদেশকে। প্রতি মাসে ৫০ লাখ করে টিকা দেওয়ার কথা থাকলেও এরপর বাংলাদেশে আর কোনো টিকার চালান আসেনি। এ বিষয়ে এপ্রিলের ১৮ তারিখ বাংলাদেশে টিকা সরবরাহকারী বেক্সিমকো ফার্মা চিঠি দিয়ে সরকারকে বলেছে, সরকার যেন টিকার জন্য ভারত সরকারকে সর্বাত্মকভাবে অনুরোধ করে। এর পরদিন ১৯ এপ্রিল টিকা সরবরাহের অনুরোধ জানিয়ে বাংলাদেশ সরকার চিঠি দেয় ভারতকে।
গতকাল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার পর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান গণমাধ্যমকে বলেছেন, ভারতের সেরাম ইনস্টিটিউটকে দেড় কোটি ডোজ টিকার জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছে। টিকা এসেছে ৭০ লাখ ডোজ। এখনো ৮০ লাখ ডোজ টিকা সেরাম ইনস্টিটিউট দেয়নি। সরকারের উচিত এই টিকার জন্য জোরালোভাবে বলা। তিনি বলেন, টাকা নেওয়ার পর টিকা আটকানোর কোনো অধিকার সেরামের নেই।
দিল্লির কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের অভ্যন্তরীণ চাহিদা মেটাতে সেরাম ইনস্টিটিউটসহ সে দেশের অন্যান্য খ্যাতনামা টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান কাজ করছে। তবে গুরুত্বপূর্ণ দেশগুলো টিকার কাঁচামাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় ভারতের টিকার চাহিদা মেটানো দুরূহ হয়ে পড়েছে। ফলে পাশ্চাত্যের দেশগুলো ওই নিষেধাজ্ঞা উঠিয়ে না নিলে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষে চুক্তি অনুযায়ী টিকা রপ্তানি করা প্রায় অসম্ভব।
বাংলাদেশের কূটনীতিক সূত্রে জানা গেছে, মূলত গত মাসের শেষ সপ্তাহ থেকে সেরাম ইনস্টিটিউটের বাকি টিকা পেতে ভারতের সঙ্গে ঢাকা ও দিল্লিতে বাংলাদেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ চলছে। দুই দেশের পররাষ্ট্রসচিবের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। ভারত একদিকে চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশকে টিকা দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে আবার অন্যদিকে নিজের দেশে টিকার বাড়তি চাহিদা আর যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কাঁচামালের ওপর নিষেধাজ্ঞার কারণে উৎপাদনের সংকটের বিষয়টিও বলছে। তবে পরিস্থিতি যা-ই হোক না কেন, বাংলাদেশের জন্য মে মাসের মধ্যে টিকা পাওয়াটা জরুরি।

Previous Post

ভারতে দৈনিক সংক্রমণ-মৃত্যুতে নতুন রেকর্ড

Next Post

সবাই স্বাস্থ্যবিধি না মানলে আবার কঠোর লকডাউন—ওবায়দুল কাদের

Admin

Admin

Next Post
লকডাউন শেষে সরকার গণপরিবহন চালুর চিন্তা করছে—ওবায়দুল কাদের

সবাই স্বাস্থ্যবিধি না মানলে আবার কঠোর লকডাউন—ওবায়দুল কাদের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 1 6 4 7
Users Today : 9
Views Today : 9
Total views : 184264
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In