বিবর্তন ডেস্ক ● করোনাভাইরাসের প্রকোপ রোধে রাজধানীর কাওরান বাজারে খুচরা বিক্রি বন্ধ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও থানা। তবে বিকল্প হিসেবে তেজগাঁও বিজ্ঞান কলেজের সামনের সড়কে খুচরা বিক্রেতাদের জন্য অস্থায়ী দোকান বসিয়ে দিয়েছে পুলিশ। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এসব দোকান বসানো হয়।
২১ এপ্রিল তেজগাঁও থানার পরিদর্শক (অপারেশন) আবুল হাসনাত খন্দকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘ইতিমধ্যে কাওরান বাজারে কয়েকজন ব্যবসায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাই আমরা খুচরা বিক্রেতাদের সেখান থেকে সরিয়ে নিয়েছি। তাদের বিজ্ঞান কলেজের সামনের সড়কে নিয়ে আসা হয়েছে। ১৫ ফুট দূরত্ব করে একেকটি দোকান বসানো হয়েছে। এখন থেকে তারা এখানে ব্যবসা করবেন। প্রত্যেক বিক্রেতাকে গ্লাভস ও মাস্ক পরিধান করতে হবে। ক্রেতাদেরও এখানে নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে হবে।’ তিনি আরও জানান, বাজারে প্রবেশ ও বের হওয়ার জন্য ওয়ান ওয়ে করে দেওয়া হয়েছে। বিজ্ঞান কলেজের সামনে বসা কাঁচাবাজারে প্রবেশের জন্য ক্রেতাদের গাড়ি নিয়ে সিএ ভবনের সামনের গলি, ওয়াসা ভবনের সামনের গলি এবং হোটেল লা ভিঞ্চির সামনের গলি দিয়ে ঢুকতে হবে। আর পেট্রোবাংলা বা টিসিবি ভবনের সামনের গলি দিয়ে বের হওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। পাইকারি ব্যবসায়ীদের জন্যও আলাদা শিডিউল করে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পাইকারি শাকসবজি আনলোড ও আড়তদারদের জন্য রাত ৯টা থেকে ২টা পর্যন্ত নির্ধারিত সময় এবং মাছের পাইকারি বিক্রেতারা ভোর ৪টা থেকে সকাল ৯টা পর্যন্ত সময় পাবেন। এরমধ্যে তাদের কাজ শেষ করতে হবে।





Users Today : 116
Views Today : 126
Total views : 182275
