• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

করোনায় একদিনে ২১২ মৃত্যু, নতুন শনাক্ত ১১ হাজার ৩২৪

করোনায় একদিনে ২১২ মৃত্যু, নতুন শনাক্ত ১১ হাজার ৩২৪

Admin by Admin
জুলাই ৯, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
করোনা সংক্রমণে একদিনে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

বিভাগীয় সম্পাদক ● দেশে গত ২৪ ঘণ্টায় করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১২ জন। করোনা মহামারিতে একদিনে এত মৃত্যু এই প্রথম দেখল বাংলাদেশ। এর আগে গত ৭ জুলাই একদিনে সর্বোচ্চ ২০১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। তার পরদিন গতকাল ৮ জুলাই ১৯৯ জনের মৃত্যুর কথা জানালেও আজ ২৪ ঘণ্টার ব্যবধানে মৃত্যুর সংখ্যা নতুন রেকর্ড করল।
আজ ৯ জুলাই শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১২ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত মৃত্যু ১৬ হাজার পার হলো। সরকারি হিসাব বলছে, করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১৬ হাজার চারজনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় করোনাতে নতুন করে ১১ হাজার ৩২৪ জনের সংক্রমণের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আর তাদের নিয়ে দেশে ১৬ মাসের মহামারিকালে রোগী সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেল। দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত রোগী শনাক্ত হলেন ১০ লাখ ৫৪৩ জন।
গত ২৪ ঘণ্টার শনাক্ত হওয়া ১১ হাজার ৩২৪ জনকে নিয়ে দেশে টানা চতুর্থ দিনের মতো শনাক্ত হওয়া রোগী সংখ্যা ১১ হাজারের ওপরে থাকছে।
এর আগে গতকাল ৮ জুলাই বৃহস্পতিবার শনাক্ত ১১ হাজার ৬৫১ জন, যা এখন পর্যন্ত মহামারিকালে একদিনে সর্বোচ্চ। এর আগে ৭ জুলাই ১১ হাজার ১৬২ জন, আর তার আগের ২৪ ঘণ্টায় গত ৬ জুলাই শনাক্ত হয়েছিলেন ১১ হাজার ৫২৫ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ছয় হাজার ৩৮ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন আট লাখ ৬২ হাজার ৩৮৪ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৪৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক ১৯ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৬০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৯ হাজার ২০৯টি আর নমুনা পরীক্ষা হয়েছে ৩৬ হাজার ৫৮৬টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৯ লাখ তিন হাজার ২৬৮টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৫০ লাখ ৪৯ হাজার ২০৩ টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ১৮ লাখ ৫৪ হাজার ৬৫টি।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১২ জনের মধ্যে পুরুষ ১১৯ জন আর নারী ৯৩ জন। দেশে এখন পর্যন্ত করোনাতে আক্রান্ত হয়ে পুরুষ মারা গেলেন ১১ হাজার ২৫৪ জন আর নারী মারা গেলেন চার হাজার ৭৫০ জন।
তাদের মধ্যে ষাটোর্ধ রয়েছেন ৯০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪০ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১৭ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে সাতজন আর ১১ থেকে ২০ বছরের মধ্যে রয়েছে দুইজন।
২১২ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৫৩ জন, চট্টগ্রাম বিভাগের ২৬ জন, রাজশাহী বিভাগের ২৩ জন, খুলনা বিভাগের ৭৯ জন, বরিশাল বিভাগের পাঁচজন, সিলেট বিভাগের ছয়জন, রংপুর বিভাগের ১২ জন আর ময়মনসিংহ বিভাগের রয়েছেন আটজন।
আর ২১২ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ১৬০ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ৩৬ জন আর বাড়িতে মারা গেছেন ১৬ জন।

Previous Post

বিএনপির ৫ দফা নিয়ে যা বললেন ওবায়দুল কাদের

Next Post

মরিয়ম মুরমু ধর্ষণ ও হত্যাকাণ্ডের দৃষ্টান্ত পথ দেখাতে পারে—মিথুশিলাক মুরমু

Admin

Admin

Next Post
মরিয়ম মুরমু ধর্ষণ ও হত্যাকাণ্ডের দৃষ্টান্ত পথ দেখাতে পারে—মিথুশিলাক মুরমু

মরিয়ম মুরমু ধর্ষণ ও হত্যাকাণ্ডের দৃষ্টান্ত পথ দেখাতে পারে—মিথুশিলাক মুরমু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 4 0 1 8
Users Today : 17
Views Today : 20
Total views : 175524
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In