• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
রবিবার, জুন ২১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

এটিএম বুথ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বিদেশি জালিয়াত চক্র

Admin by Admin
জুন ২৩, ২০১৯
in বিশেষ খবর
0 0
0
এটিএম বুথ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে বিদেশি জালিয়াত চক্র
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

জালিয়াতির মাধ্যমে এটিএম বুথ থেকে প্রায় ১৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ঈদের আগে ছয় ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের সঙ্গে আন্তর্জাতিক কার্ড জালিয়াত চক্রের সংযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে ঈদের সময়ের দীর্ঘ ছুটির মধ্যে ব্যাংক যখন বন্ধ এবং নিরাপত্তা ঢিলেঢালা থাকবে এমন সুযোগ কাজে লাগিয়ে ঐ জালিয়াতির ঘটনা ঘটানো হয়েছিল। এরপর অনেক জায়গাতেই বেশ কয়েকদিন ধরে এটিএম বুথ হয় বন্ধ ছিল, না-হয় অপ্রতুল অর্থ সরবারহের কারণে গ্রাহককে সেবা দিতে পারেনি।

কীভাবে জালিয়াতি করেছিল হ্যাকাররা?
গত ১ জুন জুন ডাচ বাংলা ব্যাংকের কয়েকটি এটিএম বুথ থেকে জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পুলিশ ছয় জন ইউক্রেনীয় নাগরিককে গ্রেপ্তার করে। এরপর পুলিশ কয়েক দফা অভিযান চালিয়েও ঐ চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করতে পারেনি।
শুরুতে ছয় লাখ টাকা লোপাটের কথা জানা গিয়েছিল, পরে পুলিশ জানিয়েছে, কার্যত প্রায় ১৬ লাখ টাকা হাতিয়ে নিয়েছে জালিয়াতরা।
এ প্রেক্ষিতে ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মোহাম্মদ শিরিন জানান, ‘‘জালিয়াত চক্রের সদস্যরা খুবই আধুনিক কোন প্রযুক্তি ব্যবহার করে টাকা তুলে নিচ্ছিলো। এরকম প্রযুক্তি আমরা কখনো দেখিনি বা শুনিনি। প্রথম যখন এটিএম বুথে এই জালিয়াতি হয়, আমাদের কর্মীরা চেক করে দেখেছে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে লেনদেন হয়নি। এমনকি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা বেরিয়ে যায়নি। যেটা হয়েছে, সেটা হলো এটিএমের ভল্টে যে টাকা ছিল, সেখান থেকেই ক্যাশ বা নগদ টাকা বের করে নিয়ে গেছে তারা। ওরা এমন একটা কার্ড ব্যবহার করেছে, যার সঙ্গে কোন গ্রাহকের অ্যাকাউন্টের সঙ্গে সম্পর্ক নেই, এটা সরাসরি ‘মানি ডিসপেন্সার’ থেকে টাকা বের করে নেয়া যায়। এটা সম্ভবত এ সংক্রান্ত সর্বাধুনিক প্রযুক্তি।’’
তিনি আরও জানান, এখন ডাচ বাংলা ব্যাংকের প্রযুক্তিগত নিরাপত্তা এবং এটিএম বুথের নিরাপত্তা দুটোই বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক।

RelatedPosts

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতরা

ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ

এটিএম বুথ বা কার্ড কতভাবে হ্যাক হতে পারে?
১৯৯২ সালে বাংলাদেশে প্রথম অটোমেটেড টেলার মেশিন যা সংক্ষেপে এটিএম মেশিন নামে পরিচিত তা চালু করা হয়েছিল। এরপর দুই হাজার সালের পর দ্রুত সেই সংখ্যা বাড়তে থাকে। এই মুহূর্তে সারা দেশে দশ হাজারের বেশি এটিএম বুথ রয়েছে, যার অর্ধেকের বেশি বুথ ডাচ-বাংলা ব্যাংকের। বাংলাদেশে ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার প্রতি বছর বাড়ছে।
কিন্তু এটিএম বুথ বা কার্ড হ্যাক হলে একজন ব্যবহারকারী কিভাবে বুঝবেন? কতভাবে হ্যাক হতে পারে একটি এটিএম বুথ?
প্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা জানান বেশ কয়েকটি উপায়ে একটি এটিএম বুথ হ্যাক হতে পারে।

‘জ্যাকপট’ ম্যালওয়্যার দিয়ে চুরি
যে পদ্ধতিতে এটিএম বুথে সর্বশেষ হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, সেটা একেবারেই নতুন একটি ব্যবস্থা। এ পদ্ধতিতে যে কার্ড দিয়ে জালিয়াতরা টাকা তুলে নেয়, সেটার মধ্যে জ্যাকপট নামে একটি বিশেষায়িত ম্যালওয়্যার স্থাপন করে একটি নির্দিষ্ট এটিএম বুথকে তার ব্যাংকের নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করে ফেলা যায়। এরপর ঐ মেশিন থেকে ‘অগণিত পরিমাণ’ অর্থ তুলে নেয়া সম্ভব।

কার্ড স্কিমিং
বাংলাদেশে গত কয়েক বছর ধরে ক্যাশ মেশিনের সাথে স্কিমিং যন্ত্র বসিয়ে কার্ড জালিয়াতি, পিন ও পাসওয়ার্ড জালিয়াতির অভিযোগ শোনা গেছে।
এ ব্যবস্থায় এটিএম মেশিনের সঙ্গে ছোট্ট একটি যন্ত্র জুড়ে দেয়া থাকে, যার মাধ্যমে ডেবিট বা ক্রেডিট কার্ডের সব তথ্য কপি হয়ে যায়, পরে যা ব্যবহার করে নির্দিষ্ট কোনো অ্যাকাউন্টের অর্থ হাতিয়ে নেয়া যায়।
এ ধরনের কয়েকটি ঘটনা পরপর ঘটার পর ২০১৬ সালে গ্রাহকের কার্ডের সুরক্ষা দিতে প্রতিটি এটিএম বুথে এন্টি স্কিমিং ও পিন শিল্ড ডিভাইস বসানো বাধ্যতামূলক করে বাংলাদেশ ব্যাংক।

কার্ড ক্লোনিং
এ ব্যবস্থায় কোন ডেবিট বা ক্রেডিট কার্ডের যাবতীয় তথ্য কপি করে নেবার পর নতুন একটি কার্ডে মোবাইল ফোনের সিমের মত একটি চিপ স্থাপন করে ক্লোনিং করা সম্ভব। অর্থাৎ হুবহু আরেকটি কার্ড তৈরি করা যাবে এবং এ ব্যবস্থাতেও নির্দিষ্ট একটি অ্যাকাউন্টের পুরো নিয়ন্ত্রণ চলে যায় আরেকজনের কাছে।

কার্ড রিডার থাকতে পারে শপিং মলের মেশিনে
অনেক সময় শপিং মলের মেশিনে ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল দেন অনেকে। কিন্তু সেখানে থাকতে পারে কার্ডে তথ্য হাতিয়ে নেয়ার শংকা। যে মেশিনে কার্ড সুইপ করে আমরা বিল দেই, সেখানে থাকতে পারে কার্ড রিডার যার মাধ্যমে ঐ কার্ডের তথ্য কপি হয়ে যাবে, যার মাধ্যমে একটি ক্লোন কার্ড বানানো সম্ভব। কার্ড রিডার নানা আকারের হতে পারে, অত্যাধুনিক কার্ড হতে পারে এমনকি পাতলা পলিথিনের মতো একটি পরত দেয়া। মানে বিল দেয়ার যে মেশিন, তাতে একটা পলিথিনের মত পাতলা স্তরও হাতিয়ে নিতে পারে আপনার কার্ডের সব তথ্য। এজন্য গ্রাহককে খেয়াল রাখতে হবে বিল দেয়ার যে মেশিন যেন স্বাভাবিক থাকে, কোন আলগা কিছু না থাকে।

কতটা সচেতন গ্রাহকেরা?
বাংলাদেশে ডেবিট এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বাড়ছে। এই মুহূর্তে ডেবিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা এক কোটির ওপরে, এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীর সংখ্যা দশ লাখের বেশি। গ্রাহকের সংখ্যা যত দ্রুত বাড়ছে, বিভিন্ন জালিয়াতির ঘটনা নিয়ে উদ্বেগও বাড়ছে।
অনেক সচেতন গ্রাহকই এখন সাবধান থাকার চেষ্টা করেন, কিন্তু প্রতিটা লেনদেনের সময় তো আর মেশিনের সাথে কিছু জুড়ে দেয়া আছে কিনা তা দেখা সম্ভব হয়ে ওঠে না।

প্রতিকার কী
জ্যাকপট ম্যালওয়্যার দিয়ে যখন চুরি হয়, তখন যেহেতু কোনো গ্রাহকের অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করতে হয় না, ফলে তিনি ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হন না। যে কারণে এখানে একজন ব্যক্তির চেয়ে সংশ্লিষ্ট ব্যাংকের সচেতন হবার প্রয়োজন বেশি।
তবে ডেবিট বা ক্রেডিট কার্ডে এখনো এটিএম মেশিন থেকে টাকা উত্তোলনের ক্ষেত্রে ‘এক স্তর’ নিরাপত্তা অর্থাৎ কেবল পাসওয়ার্ড দিয়ে টাকা তোলা যায়।
এর বদলে যদি ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ মানে পাসওয়ার্ড দেবার পর মোবাইল বা অন্য কোনো যন্ত্রে ব্যাংক থেকে পাঠানো আরেকটি কোড সরবারহ করা হয়, এবং সেটি ব্যবহার করে গ্রাহক টাকা তুলতে পারবেন, এমন ব্যবস্থা চালু করা যায়, তাহলে নিরাপত্তা জোরদার হবে।
কার্ড স্কিমিং ঠেকানোর জন্য একজন গ্রাহক যখনই এটিএম মেশিনে কোন লেনদেন করবেন তার খেয়াল করতে হবে এটিএম মেশিনের কি-প্যাডের ওপর বা পাশে কোন ছোট্ট যন্ত্র আছে কিনা। এছাড়া পাসওয়ার্ড গোপন রাখতে হবে। কখনোই অন্যের সাথে শেয়ার করা যাবে না।
জামাল হোসেন

Previous Post

জয় ক্রিকেট, জয় বাংলাদেশ : ড. এলগিন সাহা

Next Post

শঙ্কায় বাংলাদেশী শ্রমিকরা : অবৈধ শ্রমিক তাড়াতে মালয়েশিয়ার কঠোর পরিকল্পনা

Admin

Admin

Next Post
শঙ্কায় বাংলাদেশী শ্রমিকরা : অবৈধ শ্রমিক তাড়াতে মালয়েশিয়ার কঠোর পরিকল্পনা

শঙ্কায় বাংলাদেশী শ্রমিকরা : অবৈধ শ্রমিক তাড়াতে মালয়েশিয়ার কঠোর পরিকল্পনা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 9 9 1 3
Users Today : 241
Views Today : 289
Total views : 182137
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In