• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

এই বসন্তে ঘুরে আসুন শ্রীমঙ্গল

Admin by Admin
ফেব্রুয়ারি ২৩, ২০২০
in বিনোদন
0 0
0
এই বসন্তে ঘুরে আসুন শ্রীমঙ্গল

42-1273-B-R36

0
SHARES
227
VIEWS
Share on FacebookShare on Twitter

চা-বাগানের এলাকার নাম করতেই মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নাম চলে আসে সবার আগে। শহরের চারদিকে রয়েছে সবুজের সমারোহ, পাহাড় আর উঁচু, নিচু টিলার শেষ নেই। চোখ জুড়ানো সবুজের সমারোহ। এখানে আপনি যে দিকেই তাকাবেন দুচোখ জুড়ে দেখবেন দিগন্ত জোড়া চায়ের বাগান। যা দেখলে চোখ জুড়ে খেলে যাবে এক অপরূপ সুন্দর ও সবুজের সমারোহ।
এই বসন্তে ২/৩ দিন ছুটি কাটাতে পরিবার-পরিজন নিয়ে বেড়ানোর জন্য চমৎকার জায়গা মৌলভীবাজারের শ্রীমঙ্গল। যতদূর চোখ যায় কেবল সবুজের হাতছানি। চা বাগানের সারি সারি টিলা, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য। বনভ‚মির পাশাপাশি রয়েছে হাওর আর বিল। পাশাপাশি আদিবাসী খাসিয়া, মণিপুরী, গারো, টিপরাদের বাড়িঘরও রয়েছে। চা, রাবার, লেবু, পান, আনারস ও মূল্যবান কাঠের জন্য শ্রীমঙ্গলের খ্যাতি ব্যাপক।
শ্রীমঙ্গলের উল্লেখযোগ্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে-লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা জাদুঘর, টি রিসোর্ট, ডিনস্টন সিমেট্রি, চা-কন্যা ভাস্কর্য, নির্মাই শিববাড়ি, চা গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, খাসিয়াপুঞ্জি, টিপরা পল্লি, মণিপুরী পাড়া, গারো পল্লি, নীলকণ্ঠ টি কেবিন, বার্নিস টিলা, গলফ কোর্স, পাখি বাড়ি, বাদুর বাড়ি, লালমাটি পাহাড়, রাবার বাগান, আনারস বাগান, মাধবপুর লেক, হাইল হাওর, বাইক্কা বিল প্রভৃতি।
দেশি-বিদেশি কোম্পানির ছোটো-বড়ো প্রায় ৪৪টি চা বাগান রয়েছে শ্রীমঙ্গলে। শহরের প্রবেশদ্বারে আপনাকে স্বাগত জানাবে চা-কন্যা ভাস্কর্য। চা বাগানের লেকগুলোর সৌন্দর্যও উপভোগ্য। সাধারণত মে মাস থেকে চাপাতা সংগ্রহের মৌসুম শুরু হয়ে চলে অক্টোবর পর্যন্ত। শীতের পর থেকে চা বাগানও হয়ে উঠে সবুজ-সতেজ আর কর্মচঞ্চল। বসন্তের এ সময়টাকেই আপনি বেছে নিতে পারেন ভ্রমণের জন্য।
জীববৈচিত্র্য, বন্যপ্রাণী ও নান্দনিক সৌন্দর্যের অন্যতম স্থান লাউয়াছড়া জাতীয় উদ্যান। মিশ্র চিরহরিৎ এ বনভ‚মিতে রয়েছে ৪৬০ প্রজাতির জীব। রয়েছে ১৬০ প্রজাতির উদ্ভিদ, চার প্রজাতির উভচর প্রাণী, ৬ প্রজাতির সরীসৃপ, ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ১৭ প্রজাতির পোকামাকড় ও ২৪৬ প্রজাতির পাখি।
পৃথিবীর যে চারটি দেশে বিপন্ন প্রজাতির উল্লুক দেখা যায়, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এ উল্লুকের বৃহত্তম আবাসস্থল লাউয়াছড়া জাতীয় উদ্যান।
উদ্যানের পাশেই রয়েছে দুটি খাসিয়া পুঞ্জি। তাদের আবাসস্থল টিলার ওপর এবং জীবিকা পান চাষ। শ্রীমঙ্গল শহর থেকে ৮ কিলোমিটার দূরে লাউয়াছড়ার অবস্থান। লাউয়াছড়া যাওয়ার পথে চোখে পড়বে বধ্যভ‚মি-৭১, নয়নাভিরাম চা বাগান, টি রিসোর্ট, লেবু বাগান, আনারস বাগান প্রভৃতি। লাউয়াছড়ার প্রবেশ পথে শুনতে পাবেন ঝিঁ-ঝিঁ পোকার অবিরাম শব্দ এবং গাছে গাছে বিভিন্ন প্রজাতির পাখির কিচিরমিচির। উদ্যান ঘুরে দেখার ক্ষেত্রে কিছু করণীয় ও বর্জনীয় রয়েছে। সেদিকে খেয়াল রাখতে হবে।
শ্রীমঙ্গলের সুবিশাল হাইল হাওরের নীল জলরাশি, বিভিন্ন রঙের পদ্মফুল ও মাছের খেলাও কম আকর্ষণীয় নয়। হাইল হাওরের অভ্যন্তরে ১০০ হেক্টর জায়গাজুড়ে বাইক্কা বিল অবস্থিত। এ বিল শুধু মাছের জন্যই নয়, পাখি এবং অন্যান্য প্রাণির জন্যও নিরাপদ আবাসস্থল। শীতে বাইক্কা বিলেই বসে অতিথি পাখিদের মিলনমেলা। ডিঙি নৌকায় চড়ে বাইক্কা বিলে ঘুরে বেড়ানো মনে এনে দেবে স্বর্গীয় অনুভ‚তি।
শ্রীমঙ্গলের আরেকটি আকর্ষণ মাধবপুর লেক। শ্রীমঙ্গল শহর থেকে ১০ কিলোমিটার দূরে অবস্থিত। লেকটি কমলগঞ্জ উপজেলার অন্তর্গত হলেও শ্রীমঙ্গল থেকে প্রতিদিন শত শত পর্যটক স্থানটি দেখতে যান। ছবির মতো সুন্দর এই মনোরম লেকের জলে রয়েছে গোল গোল পাতা আর তারই ফাঁকে ফাঁকে ফুটে রয়েছে নীলপদ্ম। এখানে অবস্থানকালে নাম না জানা বুনো ফুলের মৃদু ঘ্রাণ আপনার মনকে প্রফুল্ল করবে।
শ্রীমঙ্গল শহরের মিশন রোডে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এখানকার অন্যতম পর্যটক আকর্ষণ। একসময় এটি সিতেশ বাবুর চিড়িয়াখানা নামে পরিচিত ছিল। এখানে গেলে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণী।
দেশের যেকোনো স্থান থেকে সড়ক ও রেলপথে সহজেই শ্রীমঙ্গল যাওয়া যায়। থাকার জন্য এখানে রয়েছে হোটেল, মোটেল ও গেস্ট হাউস। কম খরচে থাকার জন্যও হোটেল আছে। অগ্রিম বুকিং দিলে শ্রীমঙ্গল এসে আর কোনো ঝামেলা পোহাতে হবে না।

RelatedPosts

বাংলা চলচ্চিত্রের সম্রাট, নায়করাজ রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ

বিনোদন ►জেমস বন্ড জানা-অজানার নেপথ্যে ● ফারজানা তাসনিম পিংকি

বিনোদন ► রেসলার থেকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা ● জান্নাতুল নাঈম পিয়াল

রেজা হাসান

Previous Post

স্ট্রোক মানেই মৃত্যু নয়

Next Post

প্রথম প্রভাতফেরির পুলক

Admin

Admin

Next Post
প্রথম প্রভাতফেরির পুলক

প্রথম প্রভাতফেরির পুলক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 6 2 7
Users Today : 58
Views Today : 61
Total views : 177312
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In