উলিপুরে অবৈধভাবে সরকারি রাস্তা দখল ও গাছ কাটার অভিযোগ
বিভাগীয় সম্পাদক • অবৈধভাবে সরকারি রাস্তা দখল ও গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার রুপার খামার গ্রাম।
অবৈধভাবে গাছ কাটা ও সরকারি রাস্তা দখলের বিষয়ে ধরণীবাড়ী রুপার খামার গ্রামের মো. মনির উদদীন ও মহুবর রহমান অভিযোগ করে বলেন, সম্প্রতি ধরণীবাড়ী ইউনিয়নের অন্তর্গত রুপার খামার গ্রামের আব্দুল জলির মিয়ার বাড়ির পাশে সরকারি রাস্তা দীর্ঘদিন দখল করে আসছে এবং রাস্তার মেহগনি গাছ কর্তনে নেতৃত্ব দেয় ।
উল্লেখ্য, ধরনীবাড়ী,ওয়ার্ড ১নং রুপারখামার আব্দুল জলিল বাড়ির ভেতর দিয়ে সরকারি রাস্তা জানজায়গীরে সংযোগ রয়েছে।
ধরনীবাড়ী ওয়ার্ড ১নং ইউনিয়ন পরিষদ সদস্য নীলু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রুপারখামার গ্রামের আব্দুল জলিল ও তাইজুল ইসলাম নিজের জমিতে লাগানো গাছ দাবি করে প্রকাশ্যে গাছ কর্তন করেছে। এ বিষয়ে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করা হয়েছে। তবে সরকারি রাস্তার ধারে গাছ কর্তন করতে নিষেধ করা হলেও অভিযুক্তরা প্রশাসনের নিষেধ না শুনে প্রকাশ্যে দিবালোকে গাছগুলো কর্তন করেছে।
সরেজমিনে ঘুরে স্থানীয়দের সঙ্গে আলাপে জানা যায়, গাছগুলো অনেক দামি ও গাছগুলো রাস্তার পার্শ্বেই ছিল। এবং গ্রামের এই রাস্তাটিও ছিল বেশ প্রাচীন। গ্রামবাসীর দাবি পুরোনো হওয়ায় রাস্তাটি ব্যক্তিমালিকানাধীন হওয়ার কোনো সুযোগ নেই।
গাছ কেন কাটা হয়েছে এমন প্রশ্নের জবাবে অভিযুক্ত আব্দুল জলিল জানায়,গাছটি আমাদের মালিকানা জমিতে ছিল। তাই আমরা গাছটি কেটে নিয়েছি।
উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে জান্নাত রুমি জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।





Users Today : 13
Views Today : 15
Total views : 175519
