• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, জুলাই ২৯, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের দ্রুত টিকা দিতে অনুরোধ করল পররাষ্ট্র মন্ত্রণালয়

উচ্চশিক্ষার জন্য বিদেশগামী শিক্ষার্থীদের দ্রুত টিকা দিতে অনুরোধ করল পররাষ্ট্র মন্ত্রণালয়

Admin by Admin
জুলাই ৮, ২০২১
in প্রচ্ছদ, শিক্ষা
0 0
0
উচ্চশিক্ষার জন্য  বিদেশগামী শিক্ষার্থীদের দ্রুত টিকা দিতে অনুরোধ করল পররাষ্ট্র মন্ত্রণালয়
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

মতামত ● শিশুর হাতে স্মার্টফোন : প্রজন্ম ধ্বংসের দ্বারপ্রান্তে ○ মোজাহিদ হোসেন

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ বন্যা কবলিত, প্রাণহানীর সংখ্যা বেড়ে ৫১

মুক্তকথা ● শেষ হইয়াও হইলো না শেষ কোনো এক অদৃশ্য থাবায় ○ ডা. অলোক মজুমদার

বিভাগীয় সম্পাদক ● বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়ার অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকা দেওয়ার ব্যবস্থা করতে পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে। বিদেশগামী এসব শিক্ষার্থীর টিকাদানের তারিখ যাতে এগিয়ে আনা যায়, সে বিষয়টিও উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
টিকা দেওয়ার বিষয়টি সুরাহার জন্য আজ সকালেও বিদেশগামী বেশ কিছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিলেন। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশ যেতে অপেক্ষমাণ শিক্ষার্থীদের বিশেষ গ্রুপ হিসেবে অগ্রাধিকার দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানায়।
অবশ্য বিদেশগামী শিক্ষার্থীদের টিকা পাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগের বিষয়ে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। পরে ওই নির্দেশনা প্রত্যাহার করা হয়। ওই নির্দেশনা জারির পর থেকেই বিদেশগামী শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করছেন।
এ বিষয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আজ দুপুরে জানান, ‘বিদেশগামী শিক্ষার্থীদের টিকা দেওয়ার ক্ষেত্রে দুটি বিষয় দেখতে হচ্ছে। চীনের নির্দেশনায় বলা আছে, যাঁরা সে দেশে পড়তে যাবেন, তাঁদের সিনোফার্মের টিকা নিয়ে যেতে হবে। এ বিষয়ে বাংলাদেশের নীতিগত সম্মতি আছে। আমাদের হাতে চীনের টিকাও রয়েছে। আবার যুক্তরাষ্ট্র, কানাডা বা ইউরোপসহ পশ্চিমের অনেক দেশেই সিনোফার্মের টিকার অনুমোদন দেয়নি। সেখানে আমাদের সীমাবদ্ধতা আছে। শুধু ফাইজার ও মডার্নার টিকা সেখানে প্রযোজ্য হবে। এ বিষয়গুলো উল্লেখ করে বিদেশ যাওয়ার আনুষ্ঠানিকতা শেষ করেছেন এমন শিক্ষার্থীদের জন্য টিকা দেওয়ার ব্যবস্থা করতে আজ স্বাস্থ্যসচিবকে চিঠি পাঠিয়েছি।’
পররাষ্ট্রসচিব আরও জানান, সুরক্ষা অ্যাপের মাধ্যমে যাতে এসব শিক্ষার্থীর টিকা দেওয়া নিশ্চিত করা যায়, সে বিষয়টি উল্লেখ করা হয়েছে। তা ছাড়া বিদেশ যাওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ হওয়া শিক্ষার্থীরা যাতে তাড়াতাড়ি টিকা পান, সেটিও স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করে জানানো হয়েছে।
উল্লেখ্য, উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের টিকা দেওয়া এবং সুরক্ষা অ্যাপে তাঁদের অগ্রাধিকারের বিষয়ে জুলাইয়ের ৪ তারিখ পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জেনে রাষ্ট্রপক্ষকে জানাতে বলা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের কাছে এ তথ্য জানতে চান।

Previous Post

শনাক্তের নতুন রেকর্ড ১১ হাজার ৬৫১, মৃত্যু ১৯৯

Next Post

রাজশাহী মেডিক্যালে আরও ১৮ মৃত্যু

Admin

Admin

Next Post
রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ২২ মৃত্যু

রাজশাহী মেডিক্যালে আরও ১৮ মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 4 1 5 4 8
Users Today : 15
Views Today : 17
Total views : 184110
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In