শারাবের গ্লাসের মতো
এখন পার্টিতে গিয়ে ভরপেটে খায় না কেউ
রাজসিক টেবিলে খাবার এঁটো করা
এক ধরনের স্মার্টনেসের পর্যায়ে পড়ে
তিন আঙ্গুলে খাবার নাড়াচাড়া করতে করতে
অর্ধেক খাবার প্লেটে রেখে উঠে যেতে হয়
এঁটো খাবারও প্লেটের অভিজাত্যের সূচক
গ্লাসে রেখে যাওয়া অবশিষ্ট রঙিন শারাব
উঁচু তলার মানুষের ব্যক্তিত্বের অহংকার
ইদানীং তোমার ব্যক্তিত্বেও উঁচুদের উঁচুতে ঝুলছে
তোমার আধ-খাওয়া শারাবের গ্লাসের মতো আমি
তলানীতে জমা মায়াটুকু ফেলে দাও
উচ্ছিস্টের ডাস্টবিনে…
হুর থেকে নূর
প্রথম তোমায় যখন দেখেছিলাম
মনে হয়েছিল তুমিই হুর
তারপর তোমার আলোক রশ্মি দিয়ে
আমায় যখন দীদার দিলে, তখন দেখলাম তোমার নূর।
হৃদয়ের গহীনে তুমি হুর হয়ে আছো,
চোখের মণিতে তুমি নূর হয়ে আছো।
তোমার নূরের আলো দিয়ে আমায় জ্বালিয়ে দাও
অথবা হুর হয়ে আবারো ফিরে এসো আমার জীবনে।
দূরত্ব
এক পা দু পা করে,
একদিন আমাদের দূরত্ব বেড়ে যাবে।
এক গ্রাম থেকে অন্য গ্রাম
অথবা এক শহর থেকে অন্য শহর
হতে পারে এক জেলা থেকে অন্য জেলা।
বেড়ে যাবে ব্যস্ততা, কারণে অকারণে।
অনেক দিন পর হয়ত কথা হবে,
ব্যস্ততার জন্য সব কথা বলা হবে না।
একদিন জানা যাবে
আমাদের দূরত্ব আরো বেড়ে গেছে
আকাশ ও মাটির সমান।





Users Today : 128
Views Today : 166
Total views : 182014
