• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

সাধারণ শিক্ষা ব্যবস্থা ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা

Admin by Admin
ফেব্রুয়ারি ১১, ২০২০
in পড়াশোনা, শিক্ষা
0 0
0
সাধারণ শিক্ষা ব্যবস্থা ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা
0
SHARES
492
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ থেকে শিক্ষকদের কর্মবিরতি― প্রাথমিক-মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা স্থগিত

পুলিশি হামলার প্রতিবাদে আজ থেকে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

এইচএসসির ফল প্রকাশ ১৬-১৮ অক্টোবর

শিক্ষা অর্জন করা দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এটা আমাদের বাংলাদেশসহ সারাবিশ্বের সংবিধান স্বীকৃত। কারণ একমাত্র শিক্ষাই কোন দেশ, জাতি বা গোষ্ঠীকে উন্নয়নের মূল সোপানে নিয়ে যেতে পারে। শিক্ষা ব্যতিত কোন দেশ, জাতি বা গোষ্ঠী তাদের কাক্সিক্ষত স্থানে যেতে পারে না। আমরা যদি বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর দিকে তাকাই তাহলে আমরা একটা জিনিসই দেখতে পাই তাদের দেশের মোট জনগোষ্ঠীর প্রায় শতভাগ শিক্ষিত। এজন্যই তারা আজ বিশ্বের উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃত। আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা আগেকার যেকোন সময়ের চেয়ে ভাল। তবে আমাদের শিক্ষাব্যবস্থায় সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষায় এখনও কিছুটা বৈষম্য রয়ে গেছে। যদি আমাদের দেশের বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষা ও স্কুল কলেজের শিক্ষার মান সমান করছে তারপরও মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষা ও সরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থা ও শিক্ষকদের বেতন ভাতায় রয়েছে ব্যাপক বৈষম্য। কিন্তু শিক্ষার মান করেছে সমান। ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং ইবতেদায়ী ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার ফলাফল একযোগে প্রকাশিত হয়েছে। গত বছরের তুলনায় জেএসসি ও জেডিসিতে শিক্ষার্থীর সংখ্যা, পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যাও উল্লেখযোগ্য হার বাড়লেও পিইসি ও ইবতেদায়ীতে কিছুটা কমেছে। তবে সামগ্রিকভাবে পিইসি ও জেএসসি’র তুলনায় ইবতেদায়ী ও জেডিসিতে পাসের হার বেশি।
বিভিন্ন পাবলিক পরীক্ষায় প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মাদ্রাসা শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের তুলনায় পাবলিক পরীক্ষায় ভাল করছে। কিন্তু সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার মধ্যে যে সব ব্যবধান, বৈষম্য ও সুযোগ সুবিধা বিদ্যমান আছে তার সবই মাদ্রাসার শিক্ষার প্রতিক‚লে থাকলেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীদের এগিয়ে থাকার মধ্য দিয়ে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীদের অধ্যবসায় ও নিয়মানুবর্তিতার সুফল হিসেবে বিবেচ্য। ইবতেদায়ী ও জেডিসিতে অংশগ্রহণকারী মাদ্রাসাগুলোকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এমপিওভুক্ত জুনিয়র স্কুলের সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে তাদের শিক্ষার মান ও ফলাফল হয়ত আরো ভালো হতে পারত।
দেশে নানামুখী শিক্ষাব্যবস্থা চালু রয়েছে। প্রাথমিক শিক্ষায় বিদ্যমান বৈষম্য দূর করার কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। দেশের অতি দরিদ্র পরিবারের সন্তানদের জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে না পারলে সামাজিক-অর্থনৈতিক অগ্রগতির সব প্রয়াস ব্যর্থ হতে বাধ্য। এ ক্ষেত্রে দেখা যাচ্ছে, ধর্মীয় মূল্যবোধসহ স্বল্প খরচে লেখাপড়ার সুযোগ থাকায় দেশের গ্রামীণ দরিদ্র পরিবারগুলো মাদ্রাসা শিক্ষার প্রতি আগ্রহী। কিন্তু আমাদের সরকার এবং বিভিন্ন বিদেশি সংস্থার দৃষ্টি শুধুমাত্র সাধারণ প্রাথমিক শিক্ষার দিকেই নিবদ্ধ। প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষকদের বেতন-ভাতা, শিক্ষার্থীদের বৃত্তি ও স্কুলমিলের মত সুযোগ সুবিধা মূলত প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রিক। যদিও বেশিরভাগ দরিদ্র পরিবারের সন্তানদের পড়ালেখার প্রধান আশ্রয়স্থল ইবতেদায়ী মাদ্রাসাগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমান সুযোগ-সুবিধার দাবি রাখে। অতি দরিদ্র পরিবারের সন্তানদের পড়ালেখা ও পুষ্টির চাহিদা নিশ্চিত করা সামাজিক নিরাপত্তা, এসডিজি এবং সুষম উন্নয়নের জন্যই জরুরি।
সরকারের শিক্ষা বাজেটের খুব সামান্য অংশই মাদ্রাসা শিক্ষা খাতে ব্যয় করা হয়। সাধারণ শিক্ষায় শিক্ষার্থীদের হারের অনুপাতে মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন, বেতন-ভাতা ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হলে তাদের মধ্য থেকে আরো মেধাবী শিক্ষার্থীরা বেরিয়ে আসতে পারত। যারা দারিদ্র্য বিমোচন ও জাতির উন্নয়নে আরো বেশি ভ‚মিকা রাখতে পারত। বর্তমান সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বেশকিছু পদক্ষেপ নিলেও শিক্ষার দুই স্তরের মধ্যে অবকাঠামো, জনবল কাঠামোতে ব্যাপক বৈষম্য রয়েছে। বৈষম্য দূর করা জাতীয় শিক্ষানীতির সুষম বাস্তবায়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের অন্যতম পূর্বশর্ত। দরিদ্র শিক্ষার্থীদের একটা বড়ো অংশ যেহেতু মাদ্রাসায় যায়, সে কারণেই শিক্ষা, পুষ্টি ও সামাজিক নিরাপত্তা খাতের বাজেট বাস্তবায়নে মাদ্রাসাগুলোর দিকে বিশেষ নজর দিতে হবে। অনেক প্রতিক‚লতা ও প্রতিবন্ধকতা ডিঙিয়ে মাদ্রাসা শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়সহ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় মেধাস্থান অধিকার করে নিতে সক্ষম হচ্ছে।
দেশের দরিদ্র ও অবহেলিত শ্রেণিকে শিক্ষার মূল ধারায় নিয়ে আসতে আরো অধিক সংখ্যক মাদ্রাসাকে সাধারণ বিদ্যালয়ের সমান অবকাঠামো ও সুযোগ সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। সেই সাথে সাধারণ শিক্ষা ও মাদ্রাসা শিক্ষার মধ্যকার পার্থক্য ও বৈষম্য দূর করতে, শিক্ষার্থীদের মেধার বিকাশ, সৃজনশীলতা ও কর্মমুখী দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার কাক্সিক্ষত মানোন্নয়নের জন্য বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।
মো. ওসমান গনি : সাংবাদিক-কলামিস্ট।

Previous Post

প্লাস্টিকের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণ

Next Post

সাঁওতাল শব্দের সংজ্ঞা ও ব্যাখ্যা

Admin

Admin

Next Post
সাঁওতাল শব্দের সংজ্ঞা ও ব্যাখ্যা

সাঁওতাল শব্দের সংজ্ঞা ও ব্যাখ্যা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 6 4 4
Users Today : 75
Views Today : 80
Total views : 177331
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In