• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

ঘুম নষ্ট করে যে খাবার

ঘুম নষ্ট করে যে খাবার

Admin by Admin
নভেম্বর ৬, ২০১৯
in ফিচার
0 0
0
ঘুম নষ্ট করে যে খাবার
0
SHARES
28
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

ভূমিকম্প সম্পর্কে ১০টি বিস্ময়কর তথ্য

বিশেষ ফিচার ○ রজত জয়ন্তী ☼ সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস ● মিথুশিলাক মুরমু

খাদ্য ও পুষ্টি পরামর্শ ● খাদ্যমূল্য ও গুণাগুণ বজায় রেখে রান্না

ঘুম মানে কিন্তু অলস সময় পার করা নয়। ঘুম মানে বিশ্রাম। পরবর্তী কাজগুলো স্বাচ্ছন্দে করার জন্য নিজেকে প্রস্তুত করা হয় ঘুমের মাধ্যমে। ঘুম পর্যাপ্ত না হলে মেজাজ খিটখিটে, শরীর খারাপ হবে। প্রতিদিন অন্তত ছয়-সাত ঘণ্টা ঘুম ভীষণ জরুরি। এর কম সময় ঘুম আপনাকে দ্রুতই অসুস্থ করে তুলবে।
কিন্তু চাইলেও সব সময় নির্বিঘ্নে ঘুমানো সম্ভব হয় না। ঘড়ির কাটা এগিয়ে চলে অথচ দুচোখের পাতা এক হয় না। এর জন্য অনেকটাই দায়ী আপনার প্রতিদিনের খাদ্যাভ্যাস। হয়ত আপনি অজান্তেই এমনসব খাবার খাচ্ছেন যা কিনা দূর থেকেই ঘুমকে বিদায় করে দিচ্ছে, আপনার কাছেও ঘেঁষতে দিচ্ছে না।
তাই খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। বিশেষ করে রাতের খাবারটা যেন ঘুমের সহায়ক হয়, সেদিকে নজর রাখবেন। কোন খাবারগুলো আপনার ঘুম না আসার জন্য দায়ী চলুন জেনে নেয়া যাক
অতিরিক্ত মশলাযুক্ত খাবার
অনেকেই বেশি বেশি মশলাদার খাবার খেতে পছন্দ করেন। অথচ এই খাবার দ্রুত হজম হয় না এবং আপনার পেটে গ্যাসের সমস্যা নিয়ে আসে। তাই নির্বিঘ্ন ঘুম চাইলে রাতে অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।
গ্রিন টি
গ্রিন টির নানা উপকারের কথা এতদিন শুনেছেন। এবার শুনুন এর একটি অপকারী দিক। ঘুমের আগে যদি আপনি এককাপ গ্রিন টি খান তবে সেই রাতে আপনাকে না ঘুমিয়েই কাটাতে হতে পারে। এর জন্য দায়ী গ্রিন টিতে থাকা রাসায়নিক উপাদান। তাই রাতে গ্রিন টি খাওয়া থেকে বিরত থাকুন।
কফি
কফির রয়েছে অসংখ্য উপকারিতা। এক মগ গরম কফি মুহূর্তেই আপনার মাথাব্যথা দূর করতে পারে। তবে ঘুমের আগে কফি খেলে বা সারাদিনে অতিরিক্ত কফি খেলে তা আপনার ঘুমের বারোটা বাজাবে। কফির অ্যাসিডিক উপাদান আপনার মস্তিষ্ককে সজাগ রেখে ঘুম তাড়িয়ে দিয়ে থাকে।
ফাস্টফুড
ফাস্টফুড দ্রুত ক্ষুধা মেটায় ঠিকই কিন্তু কখনোই এটি আপনার শরীরের জন্য উপকারী নয়। উচ্চ চর্বিযুক্ত এসব খাবার পেটে এসিড তৈরির পাশাপাশি শরীরে জ্বালাপোড়ার কারণ হয়ে দাঁড়ায়। যা ঘুম না আসার জন্য দায়ী। তাই ফাস্টফুড এড়িয়ে চলার চেষ্টা করুন।
কোমল পানীয়
কোমল পানীয় নামে কোমল হলেও এর কাজ কিন্তু ততটা কোমল নয়। বরং এটি পেটে যাওয়া মানেই তা আমাদের শরীরের কোনো না কোনো ক্ষতি করতে প্রস্তুত। এটি আমাদের শরীরে রক্ত চলাচল বাধাগ্রস্ত করে। কোমল পানীয়র অতিরিক্ত চিনি এবং গ্যাসীয় কম্পাউন্ড ঘুমের সাইকেল এবং ঘুমের উদ্রেক করা হরমোনের উৎপাদন বাধাগ্রস্ত করে থাকে।
আইসক্রিম, চকলেট ও মিষ্টি
আইসক্রিম, চকলেট বা মিষ্টি খেতে কে না ভালোবাসে! কিন্তু এগুলোও আপনার ঘুম তাড়াতে যথেষ্ট। কারণ আইসক্রিমে হাই ফ্যাট আর প্রচুর চিনি থাকে। সহজে হজম হয় না আইসক্রিম। এটি আপনার ওজন বৃদ্ধিরও কারণ। ডার্ক চকলেটে ক্যাফেইন থাকে, তাই ঘুমের আগে এটি খেলে ঘুম আসতে দেরি হবেই। বিভিন্ন রকম খাবারে প্রসেস করা যেসব চিনি ব্যবহার করা হয় তা রক্তে মিশে দ্রুত শক্তি সরবরাহ করে ঠিকই কিন্তু এর কার্যকারিতাও খুব দ্রুত শেষ হয়। যে কারণে রাতে ঘুম ভেঙে যাওয়া খুব স্বাভাবিক ব্যাপার।
অনেকেরই খাওয়ার পরে পাতে একটু মিষ্টি না হলে কি চলে! এই অভ্যাস দুপুর পর্যন্ত ঠিক আছে। কিন্তু আপনার যদি রাতেও এমন অভ্যাস থাকে তবে তা আজই বাদ দিন। কারণ এতে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে শরীরে শিথিলতা আসে, ওজনও বাড়ে দ্রুত। আর ঘুমের ব্যাঘাত তো করেই।
নিয়মিত সুনিদ্রা চাইলে এই খাবারগুলো অন্তত রাতের খাবারের তালিকা থেকে সরান। আর তাতেই আপনার ঘুম ভালো হবে। মেজাজও থাকবে ঝরঝরে। আরেকটি কথা, ঘুমাতে যাওয়ার অন্তত দুই-তিন ঘণ্টা আগেই রাতের খাবারটা সেরে নিন। এটিও আপনার ঘুমকে সুন্দর করবে। ফিচার ডেস্ক

Previous Post

হ্যালোইনের ইতিকথা

Next Post

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত

Admin

Admin

Next Post
ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 6 2 8
Users Today : 59
Views Today : 62
Total views : 177313
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In