• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

অদৃশ্য কালিতে রচনা লিখে সর্বোচ্চ নম্বর!

অদৃশ্য কালিতে রচনা লিখে সর্বোচ্চ নম্বর!

Admin by Admin
অক্টোবর ২৪, ২০১৯
in ফিচার
0 0
0
অদৃশ্য কালিতে রচনা লিখে সর্বোচ্চ নম্বর!
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

একটি খালি কাগজ জমা দেয়ার পর জাপানের নিনজা ইতিহাসের এক শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়েছে। ওই কাগজে রচনাটি লেখা হয়েছে অদৃশ্য কালিতে অধ্যাপক যখন বুঝতে পারেন যে, তখন তিনি তাকে সর্বোচ্চ নম্বর দেন নেন। আইমি হাগা নামের ওই শিক্ষার্থী রচনা লিখতে নিনজাদের পদ্ধতি ‘আবুরিদাশি’ অনুসরণ করেন। আর এর জন্য কয়েক ঘণ্টা ব্যয় করে সয়াবিন পানিতে ভিজিয়ে এবং পিষে ওই কালি তৈরি করেন তিনি। তার শিক্ষক যখন ওই কাগজটি বাড়িতে গিয়ে গ্যাসের স্টোভে গরম করেন, তখন কাগজে লেখা ভেসে ওঠে।
আসুন ঘটনাটি আইমি হাগার মুখেই শুনি, ‘‘ অধ্যাপক যখন ক্লাসে বললেন যে, সৃষ্টিশীলতার জন্য সর্বোচ্চ নম্বর দেবেন তিনি, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আমার রচনা অন্যদের থেকে আলাদা করে তৈরি করবো। আমি কিছুক্ষণ চিন্তা করলাম, তারপর সিদ্ধান্ত নিলাম যে আবুরিদাশি অনুসরণ করবো। আমি যখন ছোট ছিলাম তখন একটি বই পড়ে এটা শিখি আমি, আমি শুধু চাইছিলাম যে অন্য কেউ যাতে একই ধরনের পদ্ধতি অনুসরণ না করে।’’
তিনি আরো বলেন, ‘‘আমি আত্মবিশ্বাসী ছিলাম যে, অধ্যাপক কমপক্ষে সৃষ্টিশীল রচনা তৈরিতে আমার প্রচেষ্টাকে স্বীকৃতি দেবেন। আর তাই আমার রচনার জন্য খারাপ নম্বর পাওয়ার শঙ্কায় আমি শঙ্কিত ছিলাম না- যদিও এর আধেয় আসলে তেমন গুরুত্বপূর্ণ কিছু ছিল না।’’
ছোট বেলায় অ্যানিমেটেড টিভি শো দেখে মধ্যযুগীয় জাপানের নিনজা-গুপ্তচর এবং গুপ্তঘাতক বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন হাগা। জাপানের মাই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর প্রথম বর্ষের এই শিক্ষার্থী নিনজা ইতিহাস বিষয় নিয়ে পড়াশুনা শুরু করেন, এবং তাকে ইগারিউ নিনজা জাদুঘর পরিদর্শন বিষয়ে একটি রচনা লিখতে বলা হয়।
মিস হাগা, যার বয়স ১৯ বছর, সারা রাত ধরে সয়াবিন পানিতে ভিজিয়ে রাখেন। তারপর সেগুলো পিষে নিয়ে একটি কাপড়ে ছেকে নেন। এরপর এর সাথে পানি মেশান-সঠিক ঘনত্ব পেতে তার প্রায় দুই ঘণ্টা সময় লাগে। আর এর পর ভাল একটি ব্রাশ দিয়ে ‘ওয়াশি’ (জাপানের এক ধরনের পাতলা কাগজ)-তে রচনা লেখেন তিনি। শব্দগুলো শুকিয়ে গেলে, সেগুলো অদৃশ্য হয়ে যায়। কিন্তু, তার শিক্ষক যাতে একে খালি কাগজ মনে করে ফেলে না দেন সেজন্য এক কোণায় স্বাভাবিক কালিতে একটি ছোট নোট লেখেন তিনি। যেখানে লেখা ছিলÑ‘কাগজটি গরম করুন’।
অধ্যাপক ইউজি ইয়ামাদা বলেন, ‘‘রচনাটি দেখার পর আমি বিস্মিত হই। আমি এ ধরনের প্রতিবেদন কোড ব্যবহার করে লিখতে দেখেছি, কিন্তু আবুরিদাশি ব্যবহার করে রচিত কোন প্রতিবেদন এর আগে দেখিনি। সত্যি বলতে গেলে, আমার সন্দেহ ছিল যে শব্দ গুলো পরিষ্কারভাবে ফুটে উঠবে কিনা। কিন্তু যখন আমি আসলেই কাগজটি বাড়িতে এনে গ্যাসের স্টোভে গরম করলাম, শব্দ গুলো খুব পরিষ্কারভাবেই ফুটে উঠলো এবং আমি ভাবলাম, বেশ ভাল! আমি প্রতিবেদনটিতে সর্বোচ্চ নম্বর দিতে দ্বিধা করিনি- যদিও আমি এটি সম্পূর্ণ পড়িনি। কারণ আমি ভাবলাম, কিছু অংশ গরম না করেই রেখে দেয়া উচিত, যাতে গণমাধ্যম এটি পেলে তার একটি ছবি নিতে পারে।’’

RelatedPosts

ভূমিকম্প সম্পর্কে ১০টি বিস্ময়কর তথ্য

বিশেষ ফিচার ○ রজত জয়ন্তী ☼ সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস ● মিথুশিলাক মুরমু

খাদ্য ও পুষ্টি পরামর্শ ● খাদ্যমূল্য ও গুণাগুণ বজায় রেখে রান্না

নিনজা কী?
নিনজুৎসু-যুদ্ধের এক ধরনের স্বতন্ত্র কৌশল যিনি ব্যবহার করেন তিনিই নিনজা
জাপানের সামন্তবাদী যুগের নিনজা ঐতিহ্য শত শত বছরের পুরনো
গুপ্তচরবৃত্তি এবং কৌশলের দিক থেকে নিনজারা বেশ দক্ষ
এন্টার দ্য নিনজা’র মতো মার্কিন সিনেমার মাধ্যমে নিনজারা জনপ্রিয়তা লাভ করে, কিন্তু হলিউডের চিত্রায়িত এ ধরনের নিনজার ধারণা কোনো কোনো ক্ষেত্রে বিভ্রান্তিকর। (তথ্য উৎস: বিবিসি নিউজ, ইগারিউ’র নিনজা জাদুঘর)
ফিচার ডেস্ক

Previous Post

হৃৎপিন্ড সতেজ রাখতে খাদ্যভ্যাস

Next Post

অফিসের কাজে খুব ভুল হলে কী করবেন?

Admin

Admin

Next Post
অফিসের কাজে খুব ভুল হলে কী করবেন?

অফিসের কাজে খুব ভুল হলে কী করবেন?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 6 6 8
Users Today : 99
Views Today : 108
Total views : 177359
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In