প্রথম প্রস্তুতি ম্যাচ হারলেও হাতে আফগানদের মুখোমুখি হওয়ার আগে আরও একটি সুযোগ থাকছে বাংলাদেশের হাতে। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাজিক প্রিমিয়ার লিগের আরেক ক্লাব সিএসকেএ পামিরের মুখোমুখি হবে জেমি ডে’র দল।
১০ সেপ্টেম্বর বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম অভিযানে আফগানিস্তানের মোকাবিলা করবে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে আফগানরা বেশ শক্তিশালী। র্যাংকিংয়ে তাদের অবস্থান ১৪৯, বাংলাদেশের ১৮২। তবে গ্রুপ ‘ই’ থেকে বাংলাদেশের সবচেয়ে নিকটতম ফুটবল শক্তি আফগানরাই। তাই এই ম্যাচে জিতে বাকি পথটা মসৃণ করতে চায় বাংলাদেশ।





Users Today : 4
Views Today : 5
Total views : 175449
