গুরুতর অসুস্থ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যা ৭টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে নেয়া হচ্ছে সিঙ্গাপুরে।
বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে ওবায়দুল কাদেরকে।
সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলে এনজিওগ্রামের পর ওবায়দুল কাদেরের হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। তার হার্টে রিং পরিয়ে একটি ব্লক সচল করা হয়েছে। পরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। চিকিৎসকদের অনেকেই বলছেন- আগামী ২৪ ঘণ্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
পরিস্থিতির উন্নতি না হলে আজ সন্ধ্যা ৭টায় ওবায়দুল কাদেরকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হবে। সেই প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের মুখপাত্র ড. হাছান মাহমুদ।




Users Today : 62
Views Today : 72
Total views : 178034
