দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে চুনু মিয়া (৩৫) নামে এক হেলপার নিহত এবং গুরুতর আহত হয়েছে পিকআপ চালক দ্বিন ইসলাম।
শনিবার রাত ৯টার দিকে ওই মহাসড়কের ফুলবাড়ী উপজেলার বারাইহাট পুটকিয়া মোড় নামক স্থানে দিনাজপুর থেকে ছেড়ে আসা ও ফুলবাড়ীতে থেকে ছেড়ে যাওয়া দুটি পিকআপের মুখোমুখি এ সংঘর্ষ ঘটে।
এতে ঘটনাস্থলেই হেলপার চুন্নু মিয়ার মৃত্যু ঘটে। এ ঘটনায় গুরুতর আহত চালককে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়।
নিহত চুনু মিয়া চাঁদপুর জেলার শরিয়তপুর উপজেলার আলুর বাজার পতেজাংপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি পিকআপের হেলপার হিসাবে কর্মরত ছিলেন। অপরদিকে আহত বিপরিত পিকআপের মালিক দ্বিন ইসলাম (৩০) নরসিংদি জেলার বেলাবোর থানার সেকেন্দার আলীর পুত্র। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবিব এর সত্যতা নিশ্চিত করেন।





Users Today : 62
Views Today : 72
Total views : 178034
