মুখের থেকে ঘাড়ের ত্বক কিছুটা কালো হয়ে থাকে। এই কারণে মেকআপ করলেও পার্থক্য চোখে পড়ে। ঘাড়ে অনেক বেশি ঘাম হয় তাই এই জায়গাটি মুখের ত্বকের থেকে বেশি কালো হয়ে যায়। কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করে মনের মতো সমাধান পেতে পারেন।
ব্রাইটেনিং স্ক্রাব তৈরিতে যা যা লাগবে
১ টেবিল চামচ এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল
১/২ টেবিল চামচ বেকিং পাউডার
১ টেবিল চামচ কফি গ্রেড করা
১/২ ভিটামিন সি ট্যাবলেট
প্রথমে একটি পাত্রে কোকোনাট অয়েল নিন। এতে পরিমাণ মতো গ্রেডেড কফি ভালভাবে মিশিয়ে করে নিন। এবার এই মিশ্রণে বেকিং পাউডার দিয়ে আবার মিশাতে হবে। ভিটামিন সি ট্যাবলেট গুঁড়ো দিলেই তৈরি হয়ে যাবে ব্রাইটেনিং স্ক্রাব।
প্যাক তৈরি
১ চা চামচ অ্যালোভেরা জেল
১/২ চা চামচ হলুদ গুঁড়া
১ চা চামচ কোকোনাট মিল্ক
১/২ চা চামচ লেবুর রস
একটি পাত্রে নারিকেলের দুধ, হলুদ গুঁড়া এবং লেবুর রস দিয়ে এতে অ্যালোভেরা জেল ভালভাবে মেশাতে হবে। পেস্টের মতো চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করুন।
১ম ধাপ গরম পানিতে একটি টাওয়েল ডুবিয়ে পুরো ঘাড়ে পেঁচিয়ে নিন। এভাবে রাখবেন ৫ থেকে ৭ মিনিট। এতে করে পোরগুলোর মুখ খুলে যাবে।
২য় ধাপ তৈরি স্ক্রাব পুরো ঘাড়ে লাগিয়ে নিন। ১০ মিনিট সার্কুলার মোশনে ম্যাসাজ করতে থাকুন। ১০ মিনিট ম্যাসাজের পর হালকা গরম পানি দিয়ে ঘাড় ধুয়ে শুকিয়ে নিন।
৩য় ধাপ এবার প্যাক গলা এবং ঘাড়ে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিন। ১৫ বা ২০ মিনিট পরে শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে প্যাক তুলে ফেলুন।
৪র্থ ধাপ পরিষ্কার গলায় এবার ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এভাবে পুরো প্রক্রিয়াটি প্রতি সপ্তাহে ১ বার করে করুন।




Users Today : 56
Views Today : 64
Total views : 176129
