ভারতীয় পরিচালক সঞ্জয়লীলা বনশালির ছবিতে অভিনয়ের সুযোগ হাতছাড়া করেছেন এমন তারকা খুঁজে পাওয়া মুশকিল। তবে চলতি বছরে প্রথম ব্লকবাস্টার ছবি ‘পদ্মাবত’ সিনেমায় রাজা মাহা রাওয়াল রতন সিং এর চরিত্রের জন্য প্রথমে ‘বাহুবলী’ তারকা প্রভাসকেই প্রস্তাব দিয়েছিলেন বনশালি।
তবে ‘বাহুবলী’তারকা প্রভাস নাকি সেই প্রস্তাব ফিরিয়ে দেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য কোয়েন্ট-এর প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে বাহুবলী ছবি মুক্তি পাওয়ার পরই প্রভাসের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন বনশালি।
এরপরই তিনি প্রভাসকে ‘পদ্মাবত’ ছবির রাজা রাওয়াল সিংয়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন। তবে ছবির গল্প শুনে প্রভাস নাকি এই ছবিতে কাজ করার বিশেষ উৎসাহ পাননি। আর তাই দীপিকার বিপরীতে কাজ করার প্রস্তাব ফিরিয়ে দেন তামিল তারকা প্রভাস।




Users Today : 11
Views Today : 11
Total views : 177973
