এখন সময় বর্ষার, মশার উপদ্রব বাড়বে এটাই স্বাভাবিক। ঘরে ঘরে মশা তাড়ানোর ধূপকাঠি, তেল থেকে শুরু করে বৈদ্যুতিক ব্যাটের মতো অস্ত্রসস্ত্র মজুতের হিড়িক বেড়ে গেছে। মাসে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে মশা তাড়ানোর চক্করে। কিন্তু তাতেও লাভ হচ্ছে না খুব একটা। উল্টো মশা মারার ধূপের ধোঁয়ায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে শ্বাসনালী, ফুসফুস। তাহলে উপায়? চিন্তা নেই একেবারে ঘরোয়া উপায়ে রয়েছে সমাধান। খরচও সামান্যই। আর নেই কোনো ক্ষতিকর প্রভাবও। জেনে নেওয়া যাক মশার উপদ্রব থেকে রেহাই পাওয়ার ঘরোয়া ও কার্যকরী উপায়।
প্রয়োজনীয় উপকরণ:
. দুই লিটারের একটি প্লাস্টিকের বোতল।
. আধা গ্লাস (২০০ মিলিলিটার) ফোটানো উষ্ণ পানি।
. আধা কাপ ব্রাউন সুগার (খোলা চিনি হলে ভালো। তবে পরিশোধিত চিনি হলেও চলবে)।
. আধা চামচ ইস্ট।
বানানোর পদ্ধতি:
মশা থেকে মুক্ত থাকতে হলে আপনাকে প্রস্তুত প্রাণালি ধাপে ধাপে অনুসরণ করতে হবে। প্রথমে প্লাস্টিকের বোতলটি ওপর থেকে ৩/৪ ইঞ্চি ছেড়ে কেটে ফেলুন। তারপর নিচের অংশটিতে ব্রাউন সুগার বা খোলা চিনি বা পরিশোধিত চিনি ঢেলে দিন। নাড়ানোর কোনো প্রয়োজন নেই। তারপর এর মধ্যে এক কাপ ফোটানো পানি ঢালুন।
এবার ওর মধ্যে আধা চামচ ইস্ট ছড়িয়ে দিন। এবার বোতলের ওপরের অংশটিকে পুড় করে বড় বোতলের ভেতরে বসিয়ে দিন। খেয়াল রাখবেন বোতলের ওপরের অংশের মুখের ঢাকনাটি যেন অবশ্যই খোলা থাকে। কারণ, ওখান থেকেই মশা ভেতরে ঢুকবে। এরপর একটি টেপ দিয়ে বোতলের জোড়া অংশটি শক্ত করে লাগিয়ে দিন। ব্যস! হয়ে গেল মশা মারার হোমমেড ফাঁদ। এবার ফাঁদটিকে ঘরের যেকোনো কোনায় রেখে দিন।




Users Today : 10
Views Today : 10
Total views : 177972
