কলকাতার সুপারস্টার জিৎ ও বাংলাদেশের চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘সুলতান’। ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ ও ভারতে সিনেমাটি মুক্তি দেয়ার কথা থাকলেও উৎসবে বাংলাদেশে বিদেশি সিনেমা মুক্তি দেয়ায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। যার কারণে গত ঈদুল ফিতরে বাংলাদেশে সিনেমাটি মুক্তি দিতে পারেনি সিনেমা সংশ্লিষ্টরা।
গত ১৬ জুন কলকাতায় মুক্তি পায় সিনেমাটি। কলকাতায় মুক্তির ২০ দিন পর অর্থাৎ আগামী ৬ জুলাই বাংলাদেশে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। বাংলাদেশে সিনেমাটি আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া। গত ২১ জুন ‘সুলতান’ সিনেমাটি মুক্তির অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। তবে সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পেলেই আগামী ৬ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এমনটাই জানান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ।
কলকাতার রাজা চন্দ পরিচালিত এ সিনেমায় জিৎ-মিম ছাড়াও অভিনয় করেছেন কলকাতার প্রিয়াঙ্কা সরকার। এছাড়াও অভিনয় করেছেন বাংলাদেশের নায়ক আমান রেজা, তাসকিন রহমানসহ অনেকে।




Users Today : 5
Views Today : 5
Total views : 177967
