জিভে জল আনা যে কয়টি খাবার সবার প্রিয় তার মধ্যে বিরিয়ানি অন্যতম। আর তা যদি হয় হাঁসের মাংসের বিরিয়ানি তবে তো কথাই নেই। ‘হাঁসের মাংসের বিরিয়ানি‘ শুনে অনেকেই হয়ত ভ্রু কুঁচকে ফেলেছেন। কিন্তু রান্না করার পর হয়তো আফসোসে কেটে যাবে অনেকটা সময়, কেনো এতোদিন এই পদ রান্না করেননি।
বিরিয়ানিপ্রেমীরা হাঁসের বিরিয়ানি চেখে দেখতে পারেন। হাঁস বিরিয়ানি রান্নায় বাসমতি চাল আর হাঁসের মাংস প্রধান উপকরণ। মাংস কেটে সাইজ মত টুকরা করে নিতে হবে। তারপর শাহী জিরা, জয়ত্রী, জায়ফল বেটে ও টমেটো ব্লেন্ড করে আলাদা রাখতে হবে। পেঁয়াজ ভেঁজে এক ভাগ বেরেস্তার জন্য রেখে দিন। আলু লবণ আর জর্দার রঙ ঘিয়ে ভেজেও তুলে রাখুন আগে আগে।
বাকি পেঁয়াজে আদা রসুন বাটা, গরম মসলা, হলুদ, ধনে গুঁড়ো আর মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর ব্লেন্ড করা টমেটো ও লবণ দিয়ে ঢেকে রান্না করতে হবে।
এবার টক দইয়ে শাহী জিরা, জায়ফল, জয়ত্রী বাটা মিশিয়ে আধা সেদ্ধ মাংসে দইয়ের মিশ্রণটি ঢেলে আবার কষিয়ে নিন। আঁচ কমিয়ে সেদ্ধ মাংসে ভাঁজা আলু, গরম মসলা গুড়া, কেওরা জল, সামান্য চিনি ও আলু বোখারা দিয়ে নামিয়ে নিতে হবে।
এবার খাবার টেবিলে পরিবেশন করুন গরম গরম হাঁস বিরিয়ানি। সাথে একটু আচার বা সালাদ খাবারের স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে।




Users Today : 2
Views Today : 2
Total views : 177964
