প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের পর অনেকেই প্রশ্ন তুলেছিলেন, টেস্ট ও ওয়ানডে র্যাগঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডার সাকিব আল হাসান অবসরের পর রাজনীতিতে আসতে পারেন। কিন্তু সাকিব সেই প্রশ্নের দিয়েছেন এভাবে, ‘এ ব্যাপারে (রাজনীতি) এখনো ভাবিনি, তাই এটা নিয়ে এখন কথা বলা কঠিন।’
ভারতের সংবাদসংস্থা পিটিআই-এর সঙ্গে আলাপচারিতায় এমন মন্তব্য করেন সাকিব।
আইপিএল খেলতে সাকিব এখন ভারতে রয়েছেন। তিনি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে দুই ম্যাচে ভালোই খেলেছেন।
সম্প্রতি নিদাহাস ট্রফির আগে পরিবার নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সাকিব। এ বিষয়ে সাকিব বলেন, ‘এটা ছিল সৌজন্যসাক্ষাৎ। তিনি (প্রধানমন্ত্রী ক্রিকেট খুব পছন্দ করেন এবং খেলোয়াড়দের সব সময় উৎসাহ দেন।’ পরে রাষ্ট্রপতির দাওয়াতেও অংশ নেন সাবিক। এর পরই সাকিব রাজনীতিতে আসতে পারেন বলে অনেকেই প্রশ্ন তোলেন।
তবে সাকিবের বলেন, ‘আমি বর্তমান নিয়েই থাকতে চাই। এ ব্যাপারে (রাজনীতি) এখনো ভাবিনি, তাই এটা নিয়ে এখন কথা বলাও কঠিন। ক্রিকেট আমার জীবন এবং মনোযোগটা শুধু এখানেই থাকবে।’





Users Today : 64
Views Today : 75
Total views : 177960
