রাষ্ট্রায়াত্ত কোম্পানি বাপেক্স ভোলার শাহবাজপুরের পাশে নতুন একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে, যেখানে ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে প্রাথমিকভাবে আশা করা হচ্ছে।
গত ২৩ অক্টোবর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের নতুন গ্যাস ক্ষেত্রের সন্ধান পাওয়ার খবর জানিয়ে বলেন, “এটা আমাদের দেশের জন্য বেশ ভালো সুসংবদ।”
তিনি বলেন, “৭০০ বিলিয়ন ঘটফুট গ্যাস হয়ত আছে। আগে ওখানে যে ক‚প আছে সেটা মিলে প্রায় এক ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের সংস্থান ওখানে আছে বলে আমরা ধারণা পেয়েছি।”
বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক নওশাদ ইসলাম জানান, ‘‘নতুন এই গ্যাসক্ষেত্রের অবস্থান শাহবাজপুরের বর্তমান গ্যাসক্ষেত্র থেকে সাড়ে তিন কিলোমিটার পূর্ব দিকে, বোরহানউদ্দিন উপজেলার টগবি ইউনিয়নে। অনুসন্ধানে গত কয়েকদিন ধরেই সেখানে গ্যাসের অস্তিত্ব পাওয়া যাচ্ছিল। তবে যাচাই-বাছাই করে আজ আমরা নিশ্চিত হয়েছি।”
কী পরিমাণ গ্যাস মজুদ আছে জানতে চাইলে তিনি বলেন, “নিঃসন্দেহে এটা একটা বড় গ্যাস ক্ষেত্র। সা¤প্রতিক সময়ে এত বড় ক্ষেত্র আর পাওয়া যায়নি। আরও যাচাই-বাছাইয়ের পর আমরা উত্তোলনযোগ্য প্রকৃত পরিমাণ সম্পর্কে নিশ্চিত হতে পারব।” শাহবাজাপুরে ৩৫ বিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস মজুদ রয়েছে বলে বাপেক্সের প্রকৌশলীদের ধারণা।




Users Today : 34
Views Today : 42
Total views : 177927
