• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
শুক্রবার, মে ১, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

খেলাপি ঋণ বর্তমানে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা

খেলাপি ঋণ বর্তমানে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা

Admin by Admin
জুন ১৬, ২০২৫
in খবর, প্রচ্ছদ
0 0
0
খেলাপি ঋণ বর্তমানে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার

বিভাগীয় সম্পাদক ● দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের অঙ্ক ভয়াবহভাবে বৃদ্ধি পেয়ে ৪ লাখ ২০ হাজার ৩৩৪ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ২৪ দশমিক ১৩ শতাংশ। ১৫ জুন রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর খেলাপি ঋণের ‘আসল চিত্র’ প্রকাশ পেতে শুরু করে। অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশ ব্যাংক ঋণ শ্রেণিকরণ ও আদায় ব্যবস্থায় কড়াকড়ি আরোপ করলে সেই চিত্র সামনে আসে।

তিন মাসেই বেড়েছে প্রায় ৭৫ হাজার কোটি টাকা
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ মাসের শেষে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়ায় ১৭ লাখ ৪১ হাজার ৯৯২ কোটি টাকা। এর বিপরীতে খেলাপি ঋণের অঙ্ক ৪ লাখ ২০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে। ২০২৪ সালের ডিসেম্বরের শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা—তিন মাসেই খেলাপি ঋণ বেড়েছে ৭৪ হাজার ৫৭০ কোটি টাকা।

রাষ্ট্রায়াত্ব ব্যাংকে বিপর্যয়
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৪৫.৭৯ শতাংশ, যেখানে ২০২৪ সালের ডিসেম্বর শেষে এই হার ছিল ৪২.৮৩ শতাংশ। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ২০.১৬ শতাংশ, যা আগে ছিল ১৫.৬০ শতাংশ।

বিগত সরকার সংশ্লিষ্ট গোষ্ঠীর ঋণ এখন খেলাপি
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিকভাবে প্রভাবশালী ও ঘনিষ্ঠ ব্যবসায়ী গোষ্ঠী ব্যাংক থেকে বিপুল ঋণ নিয়েছে, যার বড়ো অংশই এখন খেলাপি হয়েছে। বিশেষ করে ইসলামী ধারার পাঁচ ব্যাংক— ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক—এসব গ্রুপের অধীনে থাকার সময় ঋণ অনিয়মের মাধ্যমে বিতরণ হয়েছে বলে উঠে এসেছে।

বাংলাদেশ ব্যাংকের অবস্থান
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, “খেলাপি ঋণের কোনো তথ্য গোপন করা হবে না। এখন থেকেই জোরালো আদায় কার্যক্রম শুরু হচ্ছে। পাশাপাশি নতুন ঋণ যেন খেলাপিতে পরিণত না হয়, সে জন্য কড়াকড়ি আইন এবং নজরদারি আরোপ করা হয়েছে।”

রাজনৈতিক পট পরিবর্তনেই প্রকৃত চিত্র
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার সময় দেশে খেলাপি ঋণের পরিমাণ ছিল মাত্র ২২ হাজার ৪৮১ কোটি টাকা। গত ১৫ বছরে এটি প্রায় ১৮ গুণ বেড়ে এখন দাঁড়িয়েছে ৪ লাখ ২০ হাজার কোটি টাকা।
বিশেষজ্ঞদের দাবি, এ ঋণের বড় অংশই ‘নেম-লোন’, যেটি নামে থাকলেও প্রকৃতপক্ষে তা ছিল রাজনৈতিক ছত্রচ্ছায়ায় সুবিধাভোগের কৌশল।
গত সরকারের সময় বারবার খেলাপিদের সুবিধা দিতে নিয়ম-কানুন শিথিল করা হয়েছিল। যেমন- ঋণ পুনঃতফসিলিকরণ, নামমাত্র কিস্তিতে ঋণ হালনাগাদ দেখানো ইত্যাদি। এসব বন্ধ হতেই প্রকৃত খেলাপিরা ধরা পড়ছে।

‘একীভূতকরণে’ সমাধান খোঁজার চেষ্টা
বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, ইসলামী ধারার যেসব ব্যাংকে খেলাপির হার অতিমাত্রায় বেড়েছে, সেগুলোকে একীভূত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এর মাধ্যমে দায়-দায়িত্ব ভাগ করে ঝুঁকি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা চলছে।

ভবিষ্যত কি আরও ভয়াবহ?
বিশ্লেষকরা মনে করেন, খেলাপি ঋণের এই ‘নতুন চিত্র’ আসলে দীর্ঘদিনের গোপন সংকটের প্রকাশমাত্র। কেন্দ্রীয় ব্যাংকের কড়াকড়ি, নীতিগত স্বচ্ছতা ও আদালতের সহযোগিতা ছাড়া এই প্রবণতা থামানো সম্ভব নয়। পাশাপাশি প্রভাবশালীদের দায়মুক্তির সংস্কৃতি ভাঙা না গেলে ভবিষ্যতে ব্যাংক খাত আরও গভীর সংকটে পড়বে।

Previous Post

সরকারি প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের পদোন্নতি আটকে আছে মামলাজটে

Next Post

এক লাখ শিক্ষক নিয়োগ দিতে গণবিজ্ঞপ্তি

Admin

Admin

Next Post
এক লাখ শিক্ষক নিয়োগ দিতে গণবিজ্ঞপ্তি

এক লাখ শিক্ষক নিয়োগ দিতে গণবিজ্ঞপ্তি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 6 9 0
Users Today : 121
Views Today : 132
Total views : 177383
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In