বিভাগীয় সম্পাদক ● আজ ইস্টার সানডে। খ্রিষ্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উপলক্ষে দেশের সব গির্জায় বিশেষ প্রার্থনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। খ্রিষ্ট ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্টের পুনরুত্থান দিবসটি অন্যান্য বছরের মতো নানা আয়োজনে পালন করা হচ্ছে বাংলাদেশে।
খ্রিষ্ট ধর্মাবলম্বীদের মতে, প্রায় দুই হাজার বছর আগের পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার স্বার্থে যিশুখ্রিষ্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃতু্যর তৃতীয় দিবসে রোববার তিনি আবারও পুনরুত্থিত হন বা জেগে ওঠেন। যিশুখ্রিষ্টের পুনরুত্থানের এই রোববারকেই ইস্টার সানডে বা পুনরুত্থানের রোববার বলা হয়। ইস্টার সানডে বিশ্বের খ্রিষ্টিয়ান সম্প্রদায়ের জন্য একটি আনন্দের বিষয়।
সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিষ্টান সম্প্রদায়ও শনিবার গভীর রাত থেকেই দিনটি যথাযথ ধর্মীয় মর্যাদায় উদযাপন করবে। প্রতিটি চার্চ অপরূপ সাজে সজ্জিত করা হবে। আজ সকালে দেশের সব চার্চেই বিশেষ খ্রিষ্টযোগ ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। প্রার্থনা অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন খ্রিষ্টীয় সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠন এই বিশেষ দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছে। খ্রিষ্টভক্তরা চার্চে গিয়ে উপস্থিত হয়ে গভীর রাত পর্যন্ত অবস্থান করবেন। তারা পরস্পরের সঙ্গে ইস্টার সানডের শুভেচ্ছা বিনিময় করবেন।





Users Today : 87
Views Today : 88
Total views : 177491
