গত ১৯-০২-২০২২, বাংলাদেশ ব্যাংক টাকা জাদুঘর, মিরপুর-২, ঢাকাস্থ অডিটোরিয়ামে সাপ্তাহিক সময়ের বিবর্তনের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন স্বাধীন বাংলাদেশের প্রথম ব্যাংক নোট, ধাতব মুদ্রা ও ডাক টিকিটের নকশাকার জনাব কে জি মোস্তফা, টাকা জাদুঘরের উপমহাব্যবস্থাপক কাজী আব্দুল মান্নান, কিউরেটর ড.আছিয়া খানম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাকা জাদুঘর ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদ আলম ও টাকা জাদুঘরের উপহার দাতাগণ। চলতি সংখ্যা সাপ্তাহিক সময়ের বিবর্তন পত্রিকায় সৈয়দ রশিদ আলমের একটি কবিতা প্রকাশিত হলো। টাকা জাদুঘর প্রতিষ্ঠিত হবার পর এই প্রথম কোনো কবি টাকা জাদুঘরকে নিয়ে কবিতা লিখলেন।
টাকা জাদুঘর
সৈয়দ রশিদ আলম
টাকা জাদুঘর সবাই ছুটে যায়
তোমায় এক নজর দেখার জন্য।
তারপর মুগ্ধ হয়ে যায় তোমায় দেখে
যে-ই যায়, পারে না তোমায় আর ভুলে যেতে,
এমনিই এক জাদু জানো তুমি টাকা জাদুঘর;
টেকনাফ থেকে তেঁতুলিয়া, দেশ থেকে মহাদেশেও
পৌঁছে গেছে তোমার সুনাম।
থরে থরে সাজানো মুদ্রাগুলো কালের সাক্ষী হয়ে
আছে তোমার কাছে।
থাকব না আমি যেদিন, সেদিনও
থাকবে তোমার সুনাম বিশ্বব্যাপী।





Users Today : 67
Views Today : 68
Total views : 177471
