• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, জুন ১০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

বার্সেলোনায় থাকছেন না মেসি

বার্সেলোনায় থাকছেন না মেসি

Admin by Admin
আগস্ট ৬, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
বার্সেলোনায় থাকছেন না মেসি

FILE - In this Saturday, April 6, 2019 file photo, Barcelona forward Lionel Messi waves at the crowd as he holds the trophy of the best Spanish La Liga player prior to a soccer match between FC Barcelona and Atletico Madrid at the Camp Nou stadium in Barcelona, Spain. Barcelona says Lionel Messi will not stay with the club, it was reported on Aug. 5, 2021 in a statement that a deal between the club and the player had been reached but financial “obstacles” made it impossible for the player to remain with the club. (AP Photo/Manu Fernandez, File)

0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

বিভাগীয় সম্পাদক ● বার্সেলোনা নিশ্চিত করেছে, মেসি আর থাকছেন না ন্যু ক্যাম্পে। যেখানে চুক্তির ঘোষণা আসার কথা, সেখানে বার্সেলোনাকে ‘বিদায়’ জানাতে হলো মেসিকে। গত জুনে কাতালান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় মেসির। তখন থেকেই অনেক গুঞ্জন। আর্জেন্টাইন তারকা ফ্রি এজেন্ট হয়ে গেলেও তার ন্যু ক্যাম্পে থেকে যাওয়ার খবরই পাওয়া যাচ্ছিল স্প্যানিশ মিডিয়ায়। বৃহস্পতিবার চুক্তির আনুষ্ঠানিকতা সারতে দুই পক্ষ বসেছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে চুক্তি হয়নি।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে বার্সেলোনা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তি স্বাক্ষর না হওয়ার কারণ হিসেবে কাতালান ক্লাবটি জানিয়েছে, ‘আর্থিক সমস্যা’ ও ‘কাঠামোগত বাধা’র কথা। তারা উল্লেখ করেছে, লা লিগার নিয়মের বেড়াজালে ভেস্তে গেছে মেসির সঙ্গে তাদের চুক্তির আলোচনা।
বার্সেলোনা জানিয়েছে, মেসি ও ক্লাব সমঝোতায় পৌঁছেছিল। নতুন চুক্তি বৃহস্পতিবারই স্বাক্ষর হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সম্ভব হয়নি। এরই সঙ্গে শেষ হলো বার্সেলোনার সঙ্গে মেসির ২১ বছরের পথচলা।
ছয়বারের ব্যালন ডি’অর জয়ীর সঙ্গে বার্সেলোনার ‘সম্পর্ক’ আগেই ছিন্ন হয়েছিল, যেহেতু চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তবে কাতালান ক্লাবটির সঙ্গে বিশ্বজুড়ে থাকা দলটির কোটি ভক্ত আশায় ছিলেন, আশৈশব ক্লাব ছেড়ে যাবে না আর্জেন্টাইন সুপারস্টার। কিন্তু তীরে এসে তরী ডুবলো! সমঝোতায় পৌঁছানোর পরও লা লিগার নিয়মে (আর্থিক ও কাঠামোগত বাধা) আটকে গিয়ে তাদের ইতিহাসের সেরা খেলোয়াড়কে রাখতে পারলো না।
লা লিগার ক্লাবটির সঙ্গে পাঁচ বছরের নতুন চুক্তি করার কথা ছিল মেসির। ন্যু ক্যাম্পে থেকে যাওয়ায় জন্য ৫০ শতাংশ বেতন কম নেওয়াতেও রাজি হয়েছিলেন তিনি। কিন্ত তারপরও আর্থিক সমস্যায় চুক্তি সম্ভব হয়নি। কারণ নতুন মৌসুমে মেসিকে রাখতে হলে তাদের স্কোয়াডের বেতন আর কাটছাঁট প্রয়োজন ছিল।
২০০৩ সালে মাত্র ১৬ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেক মেসির। ধীরে ধীরে নিজেকে পরিণত করে নীল-মেরুন জার্সিতে উঁচু থেকে কেবল উঁচুতেই উঠেছেন তিনি। কাতালানদের হয়ে জিতেছেন ১০টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ।

RelatedPosts

শিক্ষা ভাবনা ●মাধ্যমিক বিদ্যালয়গুলোতে খ্রিষ্টিয়ান ধর্ম শিক্ষক প্রসঙ্গে ○ মিথুশিলাক মুরমু

হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর প্রাণহানি

আগের বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

Previous Post

ভারতের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স পেট্রাপোলে পৌঁছেছে

Next Post

ব্যাংক থেকে অতিরিক্ত টাকা তুলে নেয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাংক

Admin

Admin

Next Post
ক্ষতিগ্রস্ত  প্রতিষ্ঠানকে ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ব্যাংক থেকে অতিরিক্ত টাকা তুলে নেয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ব্যাংক

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 8 7 2 2
Users Today : 22
Views Today : 24
Total views : 180758
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In