• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বুধবার, জুন ১০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

‘দেশের মানুষের জন্য যদি কিছু করে যেতে পারি সেটাই সব থেকে বড়ো’—প্রধানমন্ত্রী

‘দেশের মানুষের জন্য যদি কিছু করে যেতে পারি সেটাই সব থেকে বড়ো’—প্রধানমন্ত্রী

Admin by Admin
আগস্ট ৫, ২০২১
in প্রচ্ছদ, রাজনীতি
0 0
0
‘দেশের প্রত্যেকটা মানুষ সুন্দর ও উন্নত জীবন পাবে’—প্রধানমন্ত্রী
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

বিভাগীয় সম্পাদক ● প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার আব্বা যেমন সারাজীবন এই দেশের জন্য ত্যাগ স্বীকার করেছেন, সন্তান হিসেবে আমরাও। একদিকে যেমন পিতৃস্নেহ বঞ্চিত হয়েছি। কিন্তু আমরা কখনও সেটাকে কষ্ট মনে করিনি। আমার মা সেটা করতে দেননি।
তিনি বলেন, কোনো হা-হুতাশ বা অতিরিক্ত চাওয়া—সেগুলো আমাদের ছিল না। খুব সাধারণভাবে জীবনযাপন করা, একটা আদর্শ নিয়ে চলা এবং দেশকে, দেশের মানুষকে ভালোবাসা। দেশের মানুষের কল্যাণে কাজ করা—এটাই আমাদের শিক্ষা। সেই শিক্ষাই কামাল সবসময় অনুসরণ করেছে।
আজ ৫ আগস্ট বৃহস্পতিবার ‘ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উদযাপন এবং শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার, ২০২১’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ৭৪ সালের ১৬ ডিসেম্বর একটা চক্রান্ত করে কামালকে গুলি করা হয়। তাকে হত্যারও চেষ্টা করা হয়েছিল। কিন্তু সে যখন বেঁচে যায়, তখন তার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালানো হয়।
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়ামে যুক্ত হন তিনি।
শেখ হাসিনা বলেন, অথচ রাষ্ট্রপতির ছেলে বা প্রধানমন্ত্রীর ছেলে, জাতির পিতার ছেলে। অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করত। কখনও বাবা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি সে জন্য অর্থ সম্পদের দিকে তার কোনো দৃষ্টি ছিল না। ব্যবসা-বাণিজ্যের দিকে তার কোনো দৃষ্টি ছিল না।
তিনি বলেন, দেশকে গড়ে তোলা, দেশের মানুষের পাশে থাকা বা শিক্ষাপ্রতিষ্ঠান বা সাংস্কৃতিক অঙ্গন এসব কিছুই ছিল তার কাছে সব থেকে বড়ো। অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করত। আমার ছোটো ভাই, আমি নিজে বলতে পারি। এত সাদাসিধে জীবনযাপন করতো। সে একজন সংস্কৃতি মনা, আবার রাজনীতিবিদ। কখনও বিলাস-ব্যসন—এসব দিকে তার দৃষ্টি ছিল না। এটা আমার বাবা-মায়ের শিক্ষা ছিল। তাছাড়া একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেখানে তো বিলাসিতা করার সুযোগ নেই। ব্যবসা বাণিজ্য, অর্থ-সম্পদ এসব দিকে তার কোনো নজরই ছিল না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যে জাতির জন্য আমার বাবা এত ত্যাগ স্বীকার করলেন। বছরের পর বছর জেল খাটলেন। বারবার যাকে ফাঁসি দিয়ে হত্যার চেষ্টা করা হলো। নিজের জীবনকে তিনি তুচ্ছজ্ঞান করে এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সংগ্রাম করে এই দেশকে স্বাধীন করলেন। এই বাঙালি জাতিকে একটা পতাকা দিলেন। একটা স্বাধীন রাষ্ট্র উপহার দিলেন। একটা জাতি হিসেবে আত্ম পরিচয়ের সুযোগ দিলেন। যাদের জন্য এই ত্যাগ স্বীকার করলেন, যুদ্ধ বিধ্বস্ত দেশ তিনি গড়ে তুলছেন। সেখানে এই দেশের মানুষই, কিছু সংখ্যক ষড়যন্ত্র করে তাকে নির্মমভাবে হত্যা করল।
তিনি বলেন, সব থেকে ট্রাজেডি কামালের জন্য যে নূর আর কামাল একসঙ্গে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কর্নেল ওসমানীর এডিসি হিসেবে কাজ করেছে। যখন বাসা আক্রমণ করে কামাল নিচের বারান্দায় চলে যায়। সে যখন দেখে নূর-হুদা একসঙ্গে ঢুকছে, তাদেরকে তখন বলেছিল যে; আপনারা এসে গেছেন? খুব ভালো হয়েছে। দেখেন বাসা কারা আক্রমণ করেছে। এই কথা শেষ করতে পারেনি ওই নূরের হাতের অস্ত্রই গর্জে ওঠে। ওরা ওখানেই কামালকে নির্মমভাবে গুলি করে হত্যা করে।
শেখ হাসিনা বলেন, এত বড় বিশ্বাসঘাতকতা এই বাংলাদেশে ঘটে গেছে। ১৫ আগস্ট যদি আজকে বাঙালির জীবনে না ঘটতো তাহলে এই বাঙালি অনেক আগেই বিশ্বে একটা মর্যাদা নিয়ে চলতো। এই হত্যার পর বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অব বাংলাদেশ হিসেবে ঘোষণা দিয়েছিল। যদিও সেটা টিকেনি। কাজেই চক্রান্তটা কোথায়, কীভাবে ছিল সেটা নিশ্চয়ই দেশের মানুষ এত দিনে উপলব্ধি করতে পারে। আর কত বড়ো বিশ্বাসঘাতকতা সেটাও আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারেন।
প্রধানমন্ত্রী বলেন, আমি আর রেহানা দুজনে বিদেশে ছিলাম তাই বেঁচে গিয়েছি। কিন্তু হারিয়েছি আমাদের সবাইকে। কিন্তু বাংলাদেশের মানুষের জন্য যদি কিছু করে যেতে পারি সেটাই সব থেকে বড়ো।

RelatedPosts

শিক্ষা ভাবনা ●মাধ্যমিক বিদ্যালয়গুলোতে খ্রিষ্টিয়ান ধর্ম শিক্ষক প্রসঙ্গে ○ মিথুশিলাক মুরমু

হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর প্রাণহানি

আগের বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

Previous Post

ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে একদিনে আরও ২১ মৃত্যু

Next Post

করোনায় একদিনে ২৬৪ মৃত্যু, নতুন শনাক্ত ১২ হাজার ৭৪৪

Admin

Admin

Next Post
একদিনে মৃত্যু ২৫৮, নতুন শনাক্ত ১৪ হাজার ৯২৫

করোনায় একদিনে ২৬৪ মৃত্যু, নতুন শনাক্ত ১২ হাজার ৭৪৪

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 8 7 0 8
Users Today : 8
Views Today : 8
Total views : 180742
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In