বিভাগীয় সম্পাদক ● ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন করোনায় ও ১৫ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
করোনায় মৃতরা হলেন—ময়মনসিংহ সদরের রহিমা বেগম (৬৫), ত্রিশালের কুদ্দস (৭০), কিশোরগঞ্জ সদরের মহিউদ্দিন (৬৮), জামালপুরের সদরের আসমা (৭০), দেওয়ানগঞ্জের ইলিয়াস হোসেন (৭০) ও টাঙ্গাইলের সাত্তার (৪০)।
এছাড়া উপসর্গ নিয়ে যারা মারা গেছেন—ময়মনসিংহ সদরের নজরুল (৭০), সুকুরজান (৬০), ফজিলা (৬০), আনোয়ারা বেগম (৬৫), বাজেদ আলী (৭০), রহিমা খাতুন (৪০), গৌরীপুরের আরিফ (১৬), ঈশ্বরগঞ্জের রোকন (৬০), গফরগাঁওয়ের রেহেনা (৭৫), ভালকুকার জালাল (৬০), নান্দাইলের আমেনা (৬০), জামালপুরের সদরের হজরত আলী (৭০), দেওয়ানগঞ্জের হেলেনা (৫০), নেত্রকোনার কেন্দুয়ার নয়ন (৪০) ও টাঙ্গাইলের মোসলেম উদ্দিন (৭০)।
আজ ৫ আগস্ট বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৫৮০ জন এবং আইসিইউতে ২২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৬৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৬৩টি নমুনা পরীক্ষায় ৩২৬ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়েছে। ময়মনসিংহ জেলায় এখন পর্যন্ত ১৬ হাজার ৭০১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৪৬ জন।





Users Today : 5
Views Today : 5
Total views : 180739
