বিভাগীয় সম্পাদক ● ঢাকাসহ দেশের উত্তর ও উত্তরপূর্বাঞ্চলে আজ ৭ জুলাই বুধবার সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল ৯টা ১৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২। উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের লক্ষ্মীপুর নামে একটি জায়গা। ঢাকা থেকে ২৪২ কিলোমিটার উত্তরে এর অবস্থান।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস জানায়, এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভারতের লক্ষ্মীপুরের ৭ কিলোমিটার দক্ষিণে ছিল এর অবস্থান। সময় ৯ টা ১৫ মিনিট।
তবে এখনও পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।





Users Today : 28
Views Today : 32
Total views : 182181
