রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার (৭ জুলাই ) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ের মধ্যে তারা মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ২০ জনের মধ্যে ২ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১৭ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। একজন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান। মৃতদের মধ্যে রাজশাহীর ৭ জন, নাটোর ২, নওগাঁ ৩, চাঁপাইনবাবগঞ্জ ২, পাবনা ৪, কুষ্টিয়া ও মেহেরপুরের ১ জন করে। হাসপাতালটিতে গত সাতদিনে ১২১ জনের মৃত্যু হলো।জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।
গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেম ৬৭ জন। বর্তমানে ৪৭০ জন চিকিৎসা নিচ্ছেন। এ হাসপাতালে এখন করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা ৪৫৪টি।





Users Today : 172
Views Today : 219
Total views : 191294
