পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউনের পঞ্চম দিনে প্রশাসনের তৎপরতা রয়েছে চোখে পড়ার মতো। বিনা কারণে ঘরের বাইরে বের হলেই করা হচ্ছে জরিমানা আদায়। করোনার বিধিনিষেধ না মানায় ১৯ জনকে ১৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার সকাল ১০ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত কলাপাড়া পৌর শহরের নতুন বাজার, বাদুরতলী এবং উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমাড়া বাজার এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের জরিমানা করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মণ্ডল।
এসময় শেখ হাসিনা সেনানিবাসের সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মণ্ডল বলেন, ১৯ জনকে সর্বমোট ১৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। করোনাকালীন সময় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।





Users Today : 162
Views Today : 206
Total views : 191281
