শুনতে রূঢ় শোনালেও যতই প্রেম, ভালোবাসা থাকুক না কেন অর্থ ছাড়া কিন্তু জীবন অচল। জীবনে ভালো থাকতে গেলে অর্থের খুবই প্রয়োজন। এছাড়াও সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হল অর্থ। অর্থ যেমন সম্পর্ক জোড়া লাগায় তেমনই বিচ্ছেদও ঘটাতে পারে। সুন্দর পরিপাটি জীবন, অনলাইন শপিং, চিনামাটির বাসনে খাওয়াদাওয়া, ছুটিতে ঘুরতে যাওয়া এই সব কিছুর পিছনেই কিন্তু অর্থ রয়েছে। টাকা ছাড়া জীবনের কোনো শখ আহ্লাদই পূরণ হয় না। ছোটো থেকে কষ্ট করে পড়াশোনা শেখা, চাকরি সবকিছুর পেছনে একটাই অর্থ-তা হলো উপার্জন। তবে টাকাকেও কিন্তু আগলে রাখতে হয়। নইলে পড়তে হয় নানাবিধ সমস্যায়। যে কারণে বিয়ের আগে কিংবা পরে এই অর্থনৈতিক পরিকল্পনা খুবই জরুরি। নইলে চাহিদা পূরণ হয় না বলে সংসারে অশান্তি আসতে বাধ্য।
নতুন বিয়ে, সংসার, নতুন আত্মীয়তা এসবের মাঝে কিছু পরিমাণ অর্থ সঞ্চয় করতেই হবে। জেনে নিন কীভাবে করবেন।
দুজনেই একটা নির্দিষ্ট লক্ষ্য রাখুন
কোন খাতে কতটা খরচ করবেন তা নিজেদেরই ঠিক করতে হবে। যদি দুজনে রোজগোরো হন তাহলে একরকম খরচ করবেন আর একজন রোজগেরে হলে অন্যরকম। একসঙ্গেই সব কিনে ফেলবেন এরকম পরিকল্পনা রাখবেন না।
বাজেট ঠিক করুন
কোন খাতে কতটা খরচা করবেন তা নিজেদেরই ঠিক করতে হবে। অতিরিক্ত খরচা কিন্তু নয়। পকেট বুঝে খরচ করুন। কোনো কিছু কেউ করেছেন বলেই যে আপনাকেও করতে হবে এমন কিন্তু একেবারেই নয়। এতে নিজে সমস্যায় পড়বেন।
সমতা রেখে চলুন
দুজনে যা রোজগার করেন তার মধ্যে সমতা রেখে চলুন। সংসারের খরচ ভাগ করে নিন। একজনের ঘাড়ের ওপর সবটা চাপিয়ে দেবেন না। কেউ সংসারে খরচ করলে অন্যজন ঋণ মেটান। প্রয়োজনে আলাদা সেভিংস অ্যাকাউন্ট করে রাখুন।
স্বাস্থ্য বিমা
এখনকার দিনে স্বাস্থ্য বিমা খুবই গুরুত্বপূর্ণ। ফলে প্রতিটা মানুষেরই স্বাস্থ্যখাতে আলাদা করে সঞ্চয় করে রাখার প্রয়োজন। বিভিন্ন সেভিংস প্ল্যানে দুজনে অর্থ রাখুন। দুটো আলাদা প্ল্যান রাখলে অনেকটাই অর্থ সঞ্চয় করতে পারবেন।
মাসের বাজার এমন জায়গায় করুন যেখানে সাশ্রয় হবে এখন অনেক স্টোর আছে যেখানে ভালো রকম ডিসকাউন্ট দেওয়া হয় বা একটা লিস্ট করে পাইকারি দোকান থেকেও করতে পারেন। আর তাই মাসের সব বাজার এমন জায়গা থেকে কিনুন যেখানে সাশ্রয় হবে। একবারে গিয়ে সব কিছু নিয়ে চলে আসার চেষ্টা করুন। এতে খরচও কমবে আর সেভিংসও হবে।





Users Today : 22
Views Today : 26
Total views : 175530
