• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

করোনার টিকা নিশ্চিত করে ঈদের পর খুলবে বিশ্ববিদ্যালয়

Admin by Admin
জুন ১, ২০২১
in প্রচ্ছদ, শিক্ষা
0 0
0
করোনার টিকা নিশ্চিত করে ঈদের পর খুলবে বিশ্ববিদ্যালয়
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

আজ পবিত্র ইস্টার সানডে

বিশেষ নিবন্ধ ● রক্ত ▌ পাস্টর এএম চৌধুরী

বিশেষ নিবন্ধ ● না চিনি আমার প্রকৃত ঈশ্বর, না চিনি আমার প্রতিবেশী ▌ডা. অলোক মজুমদার


করোনার টিকা নিশ্চিত করে ঈদের পর খুলবে বিশ্ববিদ্যালয়


বিভাগীয় সম্পাদক ● দেশের সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত করেই খুলে দেওয়া হবে । শিক্ষার্থীদের টিকা দেওয়া সম্পন্ন করতে আসন্ন ঈদুল আজহা পর্যন্ত সময় লেগে যাবে। জুলাইয়ে দ্বিতীয় ডোজ শেষ করেই আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে আগস্টের প্রথম দিকে।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর বলেন, ‘চলতি জুনের শুরুতেই চীনা টিকা পাওয়ার পর অগ্রাধিকার দিয়ে শিক্ষার্থীদের প্রথম ডোজ শুরু করা হবে। চীনের এই টিকার দ্বিতীয় ডোজ ২১ থেকে ২৮ দিন দিন পর থেকেই দেওয়া যায়। যদি এখন শুরু করা যায় তাহলে দ্বিতীয় ডোজ সম্পন্ন করে ঈদুল আজহার পর আগস্টের শুরুর দিকে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া যাবে। স্বাস্থ্যবিধি মেনে আগের মতো সরাসরি পরিচালিত হবে শিক্ষা কার্যক্রম, পরীক্ষা ও মূল্যায়ন। ’
পাবলিক বিশ্ববিদ্যালয় খুলে দিতে আজ ১ জুন মঙ্গলবার মন্ত্রণালয়, ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনুষ্ঠিত বৈঠক চার শর্তে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৈঠকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
চার সিদ্ধান্তের মধ্যে দুটিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে কোভিড-১৯ এর টিকা প্রদানের আওতায় নিয়ে আসা হবে। এই টিকা দেওয়া কর্মসূচি আবাসিক হলগুলোর শিক্ষার্থীদের দিয়ে শুরু হবে। আর শিক্ষার্থীদের কোভিড-১৯ -এর টিকা সম্পন্ন হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সরাসরি উপস্থিতিতে শিক্ষা কার্যক্রম আগের মতো চালু হবে।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, ‘চীন থেকে ৬ লাখ ডোজ টিকা আসছে। আবাসিক শিক্ষার্থীদের অগ্রাধিকার দিয়ে সব শিক্ষার্থীর টিকা নিশ্চিত করা হবে। তারপর আবাসিক হল খুলে দেওয়া হবে।’
জুনের মাঝামাঝি টিকা দেওয়া শুরু করা হলে ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। এতে জুলাইয়ের মাঝামাঝি দ্বিতীয় ডোজ শুরু করা যাবে। দ্বিতীয় ডোজ শেষ করতে আনুমানিক সময় লাগবে ঈদুল আজহার আগ পর্যন্ত। আর সে কারণে ঈদুল আজহার আগে বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়া সম্ভব হবে না।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৪ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে। সেই হিসেবে ঈদের দুই সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া সম্ভব হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে গত ২৭ মে বৈঠক করে সরাসরি ও অনলাইনে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেয় ইউজিসি। গত ২৫ মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয় বিশ্ববিদ্যালয়গুলোকে। গত ৩১ মে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আলাদা করে সরাসরি ও অনলাইনে পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। অ্যাকাডেমিক কাউন্সিলের অনুমোদন নিয়ে দেশের সব বিশ্ববিদ্যালয় সরাসরি ও অনলাইনে পরীক্ষা নিতে পারবে করোনার বিদ্যমান পরিস্থিতিতে।

Previous Post

রাজশাহীতে একদিনে শনাক্তের হার ৪২ শতাংশ ছাড়াল

Next Post

আমাদের ধনীরা নিতে চান, দিতে চান না - বিভুরঞ্জন সরকার

Admin

Admin

Next Post
আমাদের ধনীরা নিতে চান, দিতে চান না –  বিভুরঞ্জন সরকার

আমাদের ধনীরা নিতে চান, দিতে চান না - বিভুরঞ্জন সরকার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 5 5 6 0
Users Today : 93
Views Today : 100
Total views : 177240
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In