• প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
No Result
View All Result
মঙ্গলবার, জুন ৯, ২০২৬
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা
  • স্বাস্থ্য
  • বিনোদন
  • ভ্রমণ
  • ধর্ম-দর্শন
  • ফিচার
Somoyer Bibortan
No Result
View All Result

নিষিদ্ধ মাদক এলএসডি কেনাবেচায় যুক্ত আরও ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

Admin by Admin
মে ৩০, ২০২১
in প্রচ্ছদ
0 0
0
নিষিদ্ধ মাদক এলএসডি কেনাবেচায় যুক্ত আরও ৫ শিক্ষার্থী গ্রেপ্তার
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

নিষিদ্ধ মাদক এলএসডি কেনাবেচায় যুক্ত আরও ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

RelatedPosts

শিক্ষা ভাবনা ●মাধ্যমিক বিদ্যালয়গুলোতে খ্রিষ্টিয়ান ধর্ম শিক্ষক প্রসঙ্গে ○ মিথুশিলাক মুরমু

হামের উপসর্গে একদিনে আরও ৭ শিশুর প্রাণহানি

আগের বকেয়া পরিশোধ ছাড়াই ঋণ পাবেন চামড়া ব্যবসায়ীরা

বিভাগীয় সম্পাদক ● নিষিদ্ধ মাদক এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড) মাদক সেবন ও বেচাকেনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগ। পুলিশ বলছে, এই পাঁচজনকে জিজ্ঞাসাবাদে এলএসডি ব্যবসার সঙ্গে যুক্ত আরও ১৫ টি গ্রুপের সন্ধান পেয়েছে তারা।
গ্রেপ্তার ৫ জন হলো—সাইফুল ইসলাম সাইফ (২০), এসএম মনওয়ার আকিব (২০), নাজমুস সাকিব (২০), নাজমুল ইসলাম (২৪) ও বিএম সিরাজুস সালেকীন (২৪)। তাদের কাছ থেকে ২ হাজার মাইক্রোগ্রাম এলএসডি, আইস ও গাঁজা জব্দ করা হয়েছে।
আজ ৩০ মে রবিবার রাতে রাজধানীর পল্টন থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।
গত ১৫ মে নিহত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাফিজুর রহমানের মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে এলএসডির সন্ধান পায় ডিএমপির গোয়েন্দা বিভাগ। অভিযান চালিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে গ্রেপ্তার করেন তাঁরা। ডিবি জানায়, হাফিজুরকে তার বন্ধুরা এলএসডি সেবন করানোর পর তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এক ডাব বিক্রেতার দা কেড়ে নিয়ে নিজের গলায় চালিয়ে দেন। এর কয়েক ঘণ্টা তার মৃত্যু হয়। ডিবির এই বক্তব্যের পর এলএসডি নতুন করে আলোচনায় আসে।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ সংবাদ সম্মেলনে বলেন, শাহজাহানপুর, রামপুরা, বাড্ডা ও ভাটারা এলাকায় অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা গত এক বছর ধরে এলএসডি সেবন ও বিক্রির সঙ্গে জড়িত বলে জানিয়েছে। অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে তারা আসক্ত হয়ে এলএসডি সেবন শুরু করে। তারা নিজেরাও অনলাইনে তাদের এই ব্যবসার কার্যক্রম পরিচালনা করে আসছিল।
আ. আহাদ বলেন, গ্রেপ্তার এই পাঁচজন জানিয়েছেন রাজধানীতে ১৫ গ্রুপ রয়েছে যারা এলএসডি বিক্রি করে আসছে। কুরিয়ার ও লাগেজসহ বিভিন্ন মাধ্যমে দেশে এলএসডি নিয়ে আসে। গ্রুপের বাকি সদস্যদের গ্রেপ্তার করলে বোঝা যাবে তারা দেশে কত দিন ধরে সক্রিয়।
এদিকে ডিবির কাছে আগে গ্রেপ্তার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভার্চ্যুয়াল শুনানি নিয়ে এ আদেশ দেন।
তিন শিক্ষার্থী হলো—সাদমান সাকিব ওরফে রুপল (২৫), আসহাব ওয়াদুদ ওরফে তূর্য (২২) ও আদিব আশরাফ (২৩)। তাঁরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) পড়েন। এলএসডি উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার তিনজনকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। ভার্চ্যুয়াল শুনানি নিয়ে আদালত প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

Previous Post

বিমানের সৌদি ফ্লাইট আবার চালু হলো

Next Post

সংসার গৃহে নয়, সংসার অন্তরে... সৈয়দ রশিদ আলম

Admin

Admin

Next Post
সংসার গৃহে নয়, সংসার অন্তরে… সৈয়দ রশিদ আলম

সংসার গৃহে নয়, সংসার অন্তরে... সৈয়দ রশিদ আলম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ADVERTISEMENT

সময়ের বিবর্তন

সম্পাদকঃ
আবদুল মাবুদ চৌধুরী

বিভাগীয় সম্পাদকঃ
নায়েম লিটু

ফোনঃ ০২-৯০১১১৫৬ বাসাঃ -০৪, রোডঃ ০৪, ব্লক- এ, সেকশনঃ ০৬, ঢাকা -১২১৬

Our Visitor

0 3 8 6 8 7
Users Today : 20
Views Today : 20
Total views : 180719
Powered By WPS Visitor Counter

  • Setup menu at Appearance » Menus and assign menu to Footer Navigation

Developer Lighthouse.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • শিক্ষা
    • পড়াশোনা
    • পরীক্ষা প্রস্তুতি
  • সাহিত্য পাতা
    • গল্প
    • ইতিহাসের পাতা
    • প্রবন্ধ
    • কবিতা ও ছড়া
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • অন্যান্য
    • বিশ্ব রাজনীতি
    • মতামত
    • বড়দিনের বিশেষ লেখা

Developer Lighthouse.

Login to your account below

Forgotten Password?

Fill the forms bellow to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In